আজ, বুধবার | ৩রা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | রাত ১০:২৬

ব্রেকিং নিউজ :
আবার হামলার শিকার হলেন নাসীরুদ্দিন পাটওয়ারী মাগুরা থেকে প্রত্যাহার হলেন জেলা প্রশাসক আব্দুল্লাহ আল মাহমুদ মাগুরায় ইসলামী ব্যাংক গ্রাহক ফোরামের মানববন্ধন মিরপুরে বাসা থেকে বৃদ্ধার পচাগলা মরদেহ উদ্ধার, মৃত্যু নিয়ে রহস্য মাগুরায় নতুন জেলা প্রশাসক হিসেবে যোগ দিচ্ছেন মোতাকাব্বীর আহমেদ আবার বাড়লো জ্বালানি তেলের দাম মাগুরায় চোরাই ৫টি মোটরসাইকেলসহ চোর সিণ্ডিকেটের এক সদস্য গ্রেফতার দুই মহাদেশ সফরের উদ্দেশ্যে দেশ ছাড়লেন এমপি মনোয়ার খান এআই ট্রাফিক ব্যবস্থা ঘিরে নতুন প্রতারণা-বিআরটিএ-এর সতর্কবার্তা স্বর্ণজয়ী ইয়াসমিনকে শ্রীপুরে সংবর্ধনা, বালিকা ফুটবল দলও পেল পুরস্কার

মাগুরায় চুরির পর গৃহস্তকে হত্যায় জড়িত ৫ গরুচোর গ্রেফতার

মাগুরা প্রতিদিন ডটকম : গরু চুরি করতে গিয়ে গৃহস্তকে হত্যার ঘটনাসহ অসংখ্য চুরির সঙ্গে জড়িত আন্ত:জেলা গরু চোর চক্রের ৫ সদস্যকে গ্রেফতার করেছে মাগুরা সদর থানা পুলিশ।

সোমবার দুপুরে মাগুরা সদর থানা কনফারেন্স কক্ষে প্রেসব্রিফিংকালে এই তথ্য জানান মাগুরার অতিরিক্ত পুলিশ সুপার কামরুল হাসান।

তিনি জানান, গত বছর ৭ নভেম্বর মাগুরার শালিখা উপজেলার পুখুরিয়া গ্রাম থেকে একটি গরু চুরির পর ট্রাকে করে পালিয়ে যাওয়ার সময় গরুর মালিক সাদ্দাম লস্কার মটর সাইকেল নিয়ে তাদের ধাওয়া করে। এ সময় তারা সাদ্দামকে চাপা দিয়ে ট্রাক নিয়ে পালিয়ে যায়। এতে ঘটনাস্থলেই সাদ্দামের মৃত্যু হয়।

ওই ঘটনার পর পুলিশ বিষয়টির তদন্ত করতে গিয়ে আন্ত:জেলা গরু চুরির সঙ্গে জড়িত ১২ জনের একটি সংঘবদ্ধ দলের সংবাদ পায়। ২৩ জানুয়ারি ওই দলের ৫ জনকে গ্রেফতার করেছে মাগুরা সদর থানা পুলিশ।

গ্রেপ্তারকৃতরা হচ্ছেন, মাগুরা সদর উপজেলার আজমপুর গ্রামের লোকমান মুন্সীর ছেলে কাজল মুন্সী (২৭), ফরিদপুরের মধুখালী উপজেলার চানপুর গ্রামের হারুন বিশ্বাসের ছেলে মনিরুল বিশ্বাস (২৫), একই জেলা সালথা উপজেলার বড় কান্দিয়া গ্রামের লালন তালুকদারের ছেলে হাবিল (২৪), কামদিয়া গ্রামের সাদেক খানের ছেলে মাসুদ খান (৩০) ও সিংহ প্রতাপ গ্রামের মজিবর শিকদারের ছেলে বিল্লাল শিকদার।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তারকৃতরা শালিখার পুখরিয়া গ্রামে গরু চুরি ও সাদ্দাম লস্কারের হত্যাকাণ্ডে জড়িত থাকার কথা স্বীকার করেছে বলে অতিরিক্ত পুলিশ সুপার নিশ্চিত করেন।

গ্রেফতারকৃতদের কাছ থেকে চোরাই ১১টি গরু ছাড়াও চুরির কাজে ব্যবহৃত একটি ট্রাক জব্দ করা হয়েছে বলে সংবাদ সম্মেলনে জানানো হয়।

শেয়ার করুন...




©All rights reserved Magura Protidin. 2018-2022
IT & Technical Support : BS Technology