আজ, রবিবার | ১৯শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ | দুপুর ২:১০

ব্রেকিং নিউজ :
চাঁদপুরে ট্রান্সফরমার খোলার সময় বিদ্যুৎস্পৃষ্টে প্রাণ গেল ব্যক্তির মাগুরায় অনলাইন জুয়া চক্রের মাস্টার এজেন্টসহ দুই জন গ্রেফতার জাতীয় পর্যায়ে  মাগুরার হুমাইরা সারাদেশে প্রথম শরীয়তপুরের বুকে এক টুকরো ইতিহাস: ছায়াঘেরা ‘ছয়গাঁও সিকদার বাড়ি’র খোঁজে শালিখায় ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর মাঝে শিক্ষাবৃত্তি, বাইসাইকেল ও সেলাই মেশিন বিতরণ শ্রীপুরে বিশ্ব জনসংখ্যা দিবসে সম্মাননা পেলেন শ্রেষ্ঠরা সরকারি কর্মকর্তাকে হুমকি দেওয়ায় শালিখা যুবদল নেতা নয়ন মুন্সী বহিস্কার জাদুশিল্প পেল রাষ্ট্রীয় স্বীকৃতি, সংস্কৃতি মন্ত্রণালয়ের অন্তর্ভুক্তির ঘোষণা যুগ্ম সচিব পদে পদোন্নতি পেলেন মাগুরা জেলা প্রশাসক মোতাকাব্বীর আহমেদ এইচএসসিতে মাগুরায় ২৫০ শিক্ষার্থী অনুপস্থিত

মাগুরায় জাসদের উদ্যোগে হতদরিদ্রদের মাঝে খাদ্য সহায়তা প্রদান

মাগুরা প্রতিদিন ডটকম : মাগুরা জেলা জাসদ এবং জাসদের কেন্দ্রীয় কার্য নির্বাহীর কমিটির সদস্য জাহিদুল আলমের উদ্যোগে বুধবার মাগুরা জেলার প্রায় তিন শতাধিক হতদরিদ্র পরিবারের মাঝে খাদ্য সামগ্রি বিতরণ করা হয়েছে।

খাদ্য সামগ্রির মধ্যে রয়েছে ৫ কেজি চাউলের সাথে আটা, লবণ এবং সাবান।

সকাল থেকেই মাগুরা জেলা জাসদের নেতাকর্মীরা শহরের আশেপাশে বিভিন্ন বাড়ি এবং জাসদের ইউনিয়ন পযায়ের নেতাকর্মীরা জেলার দূরবর্তী বাড়িতে গিয়ে দরিদ্র পরিবারগুলোর মাঝে খাদ্য সহায়তার ব্যাগ পৌঁছে দেন। শ্রমজীবী হতদরিদ্র পরিবারগুলো এসব খাদ্য সহায়তা পেয়ে সন্তুষ্টি প্রকাশ করেন। অনেকেই বলেছেন এ ধরনের সহায়তায় তারা মনে নতুন করে শক্তি পেয়েছেন।

মাগুরা জেলা জাসদের সাধারণ সম্পাদক সমীর চক্রবর্তী, সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট মিজানুর রহমান ফিরোজ, সহ-সম্পাদক মৃধা খলিলুর রহমান, জেলা নারী জোটের আহবায়ক অ্যাডভোকেট আমেনা খাতুন লাবণী খাদ্যসহায়তা কার্যক্রম সমন্বয় করেন।

মাগুরা জেলা জাসদের সাধারণ সম্পাদক সমীর চক্রবর্তী জানান, মাগুরা এবং শ্রীপুর উপজেলাতে প্রচুর সংখ্যক মানুষ শ্রমজীবী এবং দিনমজুর, যারা মূলত দিনে আনে দিনে খায়। সবকিছু বন্ধ থাকার কারণে এইসব পরিবারের সদস্যরা কাজে যেতে পারছে না। ফলে দিন যতই যাচ্ছে ততই এসব পরিবারের সদস্যদের কাছে প্রতিদিনের খাবারের চাহিদা মেটানো বড় ধরনের চ্যালেঞ্জ হয়ে দেখা দিয়েছে। এমতাবস্থায় এই পরিস্থিতি মোকাবিলায় সরকারের পাশাপাশি বিভিন্ন রাজনৈতিক-সামাজিক সংগঠন এবং বিত্তবানদের অবশ্যই এগিয়ে আসতে হবে বলে তিনি ‍উল্লেখ করেন।

জেলা জাসদের সাংগঠনিক সম্পাদক এবং মাগুরা বারের কোষাধ্যক্ষ অ্যাডভোকেট মিজানুর রহমান ফিরোজ বলেছেন, রাজনৈতিক দলগুলোই সাধারণ মানুষের মূল শক্তি।

রাজনৈতিক দলের নেতাকর্মীরা মানুষের পাশে দাঁড়ালে সাধারণ মানুষ সংগ্রাম করার সাহস পাবে। দেশের সাধারণ মানুষের পক্ষে লড়াই করা জাসদের প্রতিটি নেতা-কর্মী বর্তমান দুর্যোগে মানুষের পাশে থেকে সাহস যুগিয়ে যাবে বলেও নেতৃবৃন্দ জানান।

শেয়ার করুন...




©All rights reserved Magura Protidin. 2018-2022
IT & Technical Support : BS Technology