আজ, সোমবার | ২৯শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | বিকাল ৪:০৩

ব্রেকিং নিউজ :
সংসদে জামায়াতকে স্বরাষ্ট্রমন্ত্রীর তোপ, ইশতেহার নিয়ে প্রশ্ন মাগুরায় বিয়ের প্রতিশ্রুতি ভঙ্গ করায় কৃষকদল নেতা গ্রেফতার ঈদের সরকারি বরাদ্দ ঘিরে বিরোধের জেরে ওয়ার্ড বিএনপি সাধারণ সম্পাদককে হাতুড়িপেটা লোভ সংবরণ করতে পারলেন না কারা তারা? অনূর্ধ্ব-১৭ জাতীয় চ্যাম্পিয়ন মাগুরা ফুটবল দলকে সংবর্ধনা রোববার থেকে ভারতীয় ট্যুরিস্ট ভিসা চালু মাগুরায় জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন উপলক্ষে সাংবাদিক অবহিতকরণ মাগুরায় আ’লীগের প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচি প্রতিরোধে বিএনপির মোটরসাইকেল শোডাউন খুব শিঘ্রই কর্মস্থলে ফিরবেন মাগুরার ডিসি মহম্মদপুর থানার ওসিকে ক্লোজ

মাগুরায় ট্রাকের ধাক্কায় নসিমন চালক নিহত, মহা সড়কে দেড় ঘন্টা অবরোধ

মাগুরা প্রতিদিন ডটকম : মাগুরায় সোমবার ঢাকা-খুলনা মহাসড়কের পারনান্দুয়ালি এলাকায় ট্রাকের ধাক্কায় কিবলু মোল্যা (৪২) নামে এক নসিমন চালক নিহত হয়েছেন। আর এ ঘটনায় বি¶ুব্ধ এলাকাবাসি স্পীড ব্রেকার নির্মাণের দাবি জানিয়ে দেড় ঘন্টা সড়ক অবরোধ করে রাখে।

সকাল সাড়ে ১০ টার দিকে মাগুরা শহরের পারনান্দুয়ালি গ্রামের সনু মোল্যার ছেলে কিবলু মোল্যা ইট বোঝাই করে রামনগর থেকে নিজ গ্রামে ফিরছিলেন। পথে তিন নম্বর ব্রিজের কাছে পৌঁছলে বিপরীত দিক থেকে ছুটে আসা বালু বোঝাই একটি ট্রাক ধাক্কা দিলে ঘটনাস্থলেই নসিমন চালক কিবলু মারা যায়।

ঘটনার পর পুলিশ লাশটি উদ্ধার করে মর্গে পাঠায়। কিন্তু বিক্ষুব্ধ এলাকাবাসি তাৎ¶ণিকভাবে সড়কে স্পীড ব্রেকারের দাবি জানিয়ে অবরোধ শুরু করে। এতে মহাসড়কের উভয় পাশে শতশত দূরপাল্লার যানবাহন আটকা পড়ে। পরে দুপুর ১২ টার দিকে অবরোধ তুলে নেয়া হয়।

মাগুরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সাইফুল ইসলাম জানান, শহরের প্রবেশমুখে এই এলাকাটিতে প্রায়শই দূর্ঘটনা ঘটে থাকে। এলাকাবাসি সেখানে একাধিক স্পীড ব্রেকার নির্মাণের দাবি জানিয়েছে। বিষয়টি সড়ক ও জনপথ বিভাগকে জানানো হয়েছে। তারা এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবেন।

শেয়ার করুন...




©All rights reserved Magura Protidin. 2018-2022
IT & Technical Support : BS Technology