আজ, সোমবার | ২০শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ | সকাল ১১:৩৪

ব্রেকিং নিউজ :
শেখ হাসিনার দেশে ফিরে আদালতে উপস্থিত হওয়া একমাত্র আইনি পথ চাঁদপুরে ট্রান্সফরমার খোলার সময় বিদ্যুৎস্পৃষ্টে প্রাণ গেল ব্যক্তির মাগুরায় অনলাইন জুয়া চক্রের মাস্টার এজেন্টসহ দুই জন গ্রেফতার জাতীয় পর্যায়ে  মাগুরার হুমাইরা সারাদেশে প্রথম শরীয়তপুরের বুকে এক টুকরো ইতিহাস: ছায়াঘেরা ‘ছয়গাঁও সিকদার বাড়ি’র খোঁজে শালিখায় ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর মাঝে শিক্ষাবৃত্তি, বাইসাইকেল ও সেলাই মেশিন বিতরণ শ্রীপুরে বিশ্ব জনসংখ্যা দিবসে সম্মাননা পেলেন শ্রেষ্ঠরা সরকারি কর্মকর্তাকে হুমকি দেওয়ায় শালিখা যুবদল নেতা নয়ন মুন্সী বহিস্কার জাদুশিল্প পেল রাষ্ট্রীয় স্বীকৃতি, সংস্কৃতি মন্ত্রণালয়ের অন্তর্ভুক্তির ঘোষণা যুগ্ম সচিব পদে পদোন্নতি পেলেন মাগুরা জেলা প্রশাসক মোতাকাব্বীর আহমেদ

মাগুরায় ড্রিল মেশিনে রড কাটতে গিয়ে বিদ্যুত্স্পৃষ্ট শ্রমিকের মৃত্যু

মাগুরা প্রতিদিন ডটকম : মাগুরায় সদর উপজেলার কালিনগর গ্রামের একটি বাড়িতে ড্রিল মেশিনে রড কাটতে গিয়ে শনিবার বিদ্যুতস্পৃষ্ট হয়ে এক শ্রমিকের মৃত্যু হয়েছে। সে জেলার শ্রীপুর উপজেলার কুপুড়িয়া গ্রামের আবদুর রশিদ শেখের ছেলে হাসান আলি (২৮)।

মৃত হাসান আলির চাচা মনির হোসেন জানান, শনিবার সকালে সে কালিনগর গ্রামের মুকুল হোসেনের বাড়িতে রাজমিস্ত্রির কাজ করতে যায়। সেখানে সকাল সাড়ে ১০ টার দিকে সে বিদ্যুত চালিত ড্রিল মেশিন দিয়ে কাজ করার সময় বিদ্যুতস্পৃষ্ট হয়ে গুরুতর আহত হয়। ঘটনার পর মাগুরা ২৫০ শয্যা হাসপাতালে নিয়ে যাওয়ার পথেই হাসানের মৃত্যু হয়।

সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সিরাজুল ইসলাম জানান, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে।

শেয়ার করুন...




©All rights reserved Magura Protidin. 2018-2022
IT & Technical Support : BS Technology