আজ, রবিবার | ১৯শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ | রাত ৩:৪৮

ব্রেকিং নিউজ :
চাঁদপুরে ট্রান্সফরমার খোলার সময় বিদ্যুৎস্পৃষ্টে প্রাণ গেল ব্যক্তির মাগুরায় অনলাইন জুয়া চক্রের মাস্টার এজেন্টসহ দুই জন গ্রেফতার জাতীয় পর্যায়ে  মাগুরার হুমাইরা সারাদেশে প্রথম শরীয়তপুরের বুকে এক টুকরো ইতিহাস: ছায়াঘেরা ‘ছয়গাঁও সিকদার বাড়ি’র খোঁজে শালিখায় ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর মাঝে শিক্ষাবৃত্তি, বাইসাইকেল ও সেলাই মেশিন বিতরণ শ্রীপুরে বিশ্ব জনসংখ্যা দিবসে সম্মাননা পেলেন শ্রেষ্ঠরা সরকারি কর্মকর্তাকে হুমকি দেওয়ায় শালিখা যুবদল নেতা নয়ন মুন্সী বহিস্কার জাদুশিল্প পেল রাষ্ট্রীয় স্বীকৃতি, সংস্কৃতি মন্ত্রণালয়ের অন্তর্ভুক্তির ঘোষণা যুগ্ম সচিব পদে পদোন্নতি পেলেন মাগুরা জেলা প্রশাসক মোতাকাব্বীর আহমেদ এইচএসসিতে মাগুরায় ২৫০ শিক্ষার্থী অনুপস্থিত

মাগুরায় তথ্য অফিসের উদ্যোগে শিশু ও নারী উন্নয়নে সচেতনতামূক ওরিয়েন্টেশন কর্মশালা

মাগুরা প্রতিদিন ডটকম : মাগুরায় জেলা তথ্য অফিসের আয়োজনে শনিবার মাগুরা জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে শিশু ও নারী উন্নয়নে সচেতনতামূক যোগাযোগ কার্যক্রম (৫ম পর্যায়) শীর্ষক প্রকল্পের আওতায় ওরিয়েন্টেশন কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

সকাল ১০ টায় মাগুরা জেলা প্রশাসক মোঃ আলী আকবর এর সভাপতিত্বে অনুষ্ঠিত কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাগুরা-১ আসনের মাননীয় সংসদ সদস্য এ্যাড. মোঃ সাইফুজ্জামান শিখর।

জেলা নেতৃস্থানীয় ব্যক্তিবর্গের ওরিয়েন্টেশন কর্মশালায় বিশেষ অতিথি ছিলেন পুলিশ সুপার খান মুহাম্মদ রেজোয়ান, মাগুরা সদর উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মোঃ আবু নাসির বাবলু, জেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব মোঃ তানজেল হোসেন খান।

তিনটি পর্বে বিভক্ত কর্মশালাটির বাল্যবিবাহ রোধ এবং নারী ও শিশু নির্যাতন প্রতিরোধ বিষয়ে অধিবেশন পরিচালনা করেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোঃ আফাজ উদ্দিন।

মা ও শিশু স্বাস্থ্য এবং নিরাপদ মাতৃত্ব এবং ডেঙ্গু বিষয়ে অধিবেশন পরিচালনা করেন সিভিল সার্জন ডাঃ প্রদীপ কুমার সাহা এবং জন্মনিবন্ধন, স্যানিটেশন ও পরিবেশ বিষয়ে অধিবেশন পরিচালনা করেন মাগুরা স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক মোঃ মাহবুবুর রহমান।

জেলা তথ্য অফিসার মোঃ রেজাউল করিমের সঞ্চালনায় কর্মশালাটিতে জেলার বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, সচিব, মহিলা ও পুরুষ মেম্বার, শিক্ষক, সাংবাদিক, ইমাম পুরোহিত, গন্যমান্য ব্যক্তিবর্গসহ মোট ৪০ জন অংশগ্রহণ করেন।

শেয়ার করুন...




©All rights reserved Magura Protidin. 2018-2022
IT & Technical Support : BS Technology