আজ, সোমবার | ২৯শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | সকাল ৮:৫৪

ব্রেকিং নিউজ :
সংসদে জামায়াতকে স্বরাষ্ট্রমন্ত্রীর তোপ, ইশতেহার নিয়ে প্রশ্ন মাগুরায় বিয়ের প্রতিশ্রুতি ভঙ্গ করায় কৃষকদল নেতা গ্রেফতার ঈদের সরকারি বরাদ্দ ঘিরে বিরোধের জেরে ওয়ার্ড বিএনপি সাধারণ সম্পাদককে হাতুড়িপেটা লোভ সংবরণ করতে পারলেন না কারা তারা? অনূর্ধ্ব-১৭ জাতীয় চ্যাম্পিয়ন মাগুরা ফুটবল দলকে সংবর্ধনা রোববার থেকে ভারতীয় ট্যুরিস্ট ভিসা চালু মাগুরায় জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন উপলক্ষে সাংবাদিক অবহিতকরণ মাগুরায় আ’লীগের প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচি প্রতিরোধে বিএনপির মোটরসাইকেল শোডাউন খুব শিঘ্রই কর্মস্থলে ফিরবেন মাগুরার ডিসি মহম্মদপুর থানার ওসিকে ক্লোজ

মাগুরায় তথ্য অফিসের মহিলা সমাবেশ

মাগুরা প্রতিদিন ডটকম : মাগুরায় তথ্য অফিসের আয়োজনে সোমবার মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা’র ১০ টি বিশেষ উদ্যোগ নিয়ে মহিলা সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

সমাবেশে “সমৃদ্ধির অগ্রযাত্রায় বাংলাদেশ” শীর্ষক প্রচার কার্যক্রমের আওতায় সমৃদ্ধির অগ্রযাত্রায় বাংলাদেশ স্লোগানকে প্রতিপাদ্য করে এসডিজি, রূপকল্প ২০২১ ও ২০৪১, সরকারের বিভিন্ন সেক্টরের উন্নয়ন কর্মকাণ্ড বিষয়ে অবহিত করা হয়।

সকালে জেলা মহিলা বিষয়ক অধিদপ্তর মিলনায়তনে জেলা তথ্য অফিসার মোঃ রেজাউল করিমের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রাথমিক শিক্ষা অফিসার কুমারের চন্দ্র গাছি ।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাগুরা জেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের প্রোগ্রাম অফিসার আনজুম আরা মাহমুদা ও জেলা শিক্ষা অফিসের পরিদর্শক এ.এস.এম মাজেদুর রহমান।

জেলা তথ্য অফিসার মোঃ রেজাউল করিম স্বাগত বক্তব্যে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা’র ১০ টি বিশেষ উদ্যোগ, এসডিজি, রূপকল্প ২০২১ ও ২০৪১, সরকারের বিভিন্ন সেক্টরের উন্নয়ন কর্মকাণ্ড তুলে ধরেন।

অন্যদিকে উপস্থিত বক্তারা তাদের আলোচনায় নারীর ক্ষমতায়ন, নারীর শিক্ষা ও সরকার কর্তৃক গৃহিত বিভিন্ন উদ্যোগ ও সরকারের বিভিন্ন সেক্টরের উন্নয়ন কর্মকাণ্ড নিয়ে আলোচনা করেন।

এর আগে বিভিন্ন সেক্টরের উন্নয়ন কর্মকাণ্ডের উপর নির্মিত চলচ্চিত্র প্রদর্শন করা হয়।

সমাবেশে বিভিন্ন সংস্থার প্রতিনিধিসহ শতাধিক নারী উপস্থিত ছিলেন।

শেয়ার করুন...




©All rights reserved Magura Protidin. 2018-2022
IT & Technical Support : BS Technology