আজ, সোমবার | ২৪শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ | রাত ১০:০৬

ব্রেকিং নিউজ :
প্রধানমন্ত্রীর কার্যালয়ের হস্তক্ষেপে সংঘর্ষ এড়াল মহম্মদপুর বিএনপির দুইপক্ষ কর্মসংস্থান সৃষ্টি ও শিল্পায়নে মাগুরাকে এগিয়ে নিতে ঢাকায় উদ্যোক্তা কর্মশালা ট্রান্সফরমার চুরির সময় বিদ্যুৎ চলে আসায় বিদ্যুৎস্পৃষ্ট চোর মাগুরায় বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলা-ফলমেলা উদ্বোধন মাগুরায় সার ও বীজ মনিটরিং কমিটির সভা মাগুরায় আবালপুর হাওড় এলাকায় দুই মোটরসাইকেলের সংঘর্ষ, নিহত ২ মাগুরায় জাতীয় মৎস্য পক্ষ-২০২৬ উদ্বোধন শ্রীপুরে বেগম খালেদা জিয়ার জন্মদিন উপলক্ষে বিএনপির দোয়া মাহফিল সরকারি কাজে বাধা দিলে দলের হলেও ছাড় নয়: নিতাই রায় চৌধুরী মাগুরায় নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের মিছিল

মাগুরায় দক্ষ উদ্যোক্তা গড়ে তুলবে বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ

মাগুরা প্রতিদিন ডটকম : আগামী ১৫ মাসে মাগুরায় তরুণদের দক্ষতা বাড়াতে প্রশিক্ষণের মাধ্যমে ৩ শত ৭৫ জন উদ্যোক্তা সৃষ্টি করা হবে। বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ (বিডা) এই উদ্যোগ নিয়েছে বলে জানা গেছে।

শনিবার মাগুরা জেলা প্রশাসকের কার্যালয়ে এ প্রশিক্ষণ কর্মসুচির উদ্বোধন করেন জেলা প্রশাসক আলী আকবর।

মাগুরার অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আক্তারুন্নাহারের সভাপতিত্বে এ উপলক্ষে অনুষ্ঠিত আলোচনা সভায় বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ-বিডার প্রশিক্ষক মোঃ বজলুর রশীদ জানান, প্রধানমন্ত্রী কার্যালয়ের সহায়তায় এ প্রশিক্ষণ কার্যক্রমে ৩৭৫ জন প্রশিক্ষণার্থী অংশগ্রহণ করে উদ্যোক্তা হিসেবে নিজেদের গড়ে তুলবে। যারা হবে তরুণ, উদ্যমী, আগ্রহী ও উদ্ভাবনী চিন্তার অধিকারী।

প্রশিক্ষণে অংশগ্রহণকারী এসব তরুণদের প্রয়োজনীয় প্রশিক্ষণ দিয়ে সফল উদ্যোক্তা হিসেবে তৈরি করা হবে। যাদের মাধ্যমে প্রান্তিক থেকে জাতীয় পর্যায়ে বিনিয়োগ বৃদ্ধি পাবে। আর বিনিয়োগ বৃদ্ধি পেলে কর্মসংস্থান সৃষ্টি হবে বলে তিনি জানান।

উদ্বোধনী দিনে প্রথম ব্যাচের ২৫ জন প্রশিক্ষণার্থী অংশ নিচ্ছে।

শেয়ার করুন...




©All rights reserved Magura Protidin. 2018-2022
IT & Technical Support : BS Technology