আজ, বৃহস্পতিবার | ৫ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ | সকাল ৭:৪২

ব্রেকিং নিউজ :
মাগুরায় বাংলাদেশ কংগ্রেসের প্রতিষ্ঠাবার্ষিকী পালন মাগুরায় জামায়াতের ইফতার মাহফিল মাগুরায় খুচরা সার বিক্রেতাদের মানববন্ধন; প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি মাগুরা-১ আসনের এমপির রাজনৈতিক সচিব নিয়োগ মাগুরার ছেলে জাহিদুল ইসলাম রনি প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব নিযুক্ত স্বাধীনতার মার্চ: অপারেশন সার্চলাইট থেকে বিজয়ের লাল-সবুজ পতাকা জনগণের কথা জানতে মাগুরায় ৯টি অভিযোগ বাক্স স্থাপন মাগুরায় শোভাযাত্রায় নিতাই রায় চৌধুরী ও মনোয়ার হোসেন খানের অভ্যর্থনা মাগুরায় ভিজিএফ কার্ড বণ্টন নিয়ে সংঘর্ষের ঘটনায় বিএনপির ১৪ জন গ্রেফতার মাগুরা পৌরসভার সাবেক প্রশাসকের বিরুদ্ধে আর্থিক কেলেঙ্কারির অভিযোগ

মাগুরায় দরিদ্র শিক্ষার্থীদের বৃত্তির চেক বিতরণ

মাগুরা প্রতিদিন ডটকম : মাগুরায় এসএসসি পরীক্ষায় উত্তীর্ণ ১৯ মেধাবী ও দরিদ্র শিক্ষার্থীর মাঝে বৃত্তির চেক বিতরণ করা হয়েছে ।

বুধবার দুপুরে জেলা প্রশাসকের আইসিটি কার্যালয়ে অতিরিক্ত জেলা প্রশাসক শিক্ষা ও আইসিটি জুলিয়া সুকায়না প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শিক্ষার্থীদের হাতে এ বৃত্তির চেক তুলে দেন ।

সেচ্ছাসেবী সংস্থা রোভা ফাউন্ডেশনের আয়োজনে পিকেএসএফের আর্থিক সহযোগিতায় এ অনুষ্ঠানে জেলা উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরো’র সহকারি পরিচালক সরোজ কুমার দাস ও রোভা ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক কাজী কামরুজ্জামান উপস্থিত ছিলেন ।

অনুষ্ঠানে জেলার ৪ উপজেলার ১৯ জন দরিদ্র ও মেধাবী শিক্ষার্থীকে ১২ হাজার টাকা হারে মোট ২ লক্ষ ২৮ হাজার টাকা প্রদান করা হয়।

ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক জানান, আমরা প্রতি বছর জেলার এসএসসি পরীক্ষায় উত্তীর্ণ দরিদ্র ও মেধাবী শিক্ষার্থীদের আর্থিক সহায়তা প্রদান করে থাকি । এসব শিক্ষার্থীরা যদি দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে পড়ার সুযোগ পায় তাহলে তাদের পড়ার খরচও আমরা প্রদান করবো । জেলার শিক্ষার মান বৃদ্ধিতে আমাদের প্রতিষ্ঠান সাফল্যের সাথে কাজ করছে ।

শেয়ার করুন...




©All rights reserved Magura Protidin. 2018-2022
IT & Technical Support : BS Technology