আজ, সোমবার | ১লা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | রাত ৩:৪২

ব্রেকিং নিউজ :
আবার বাড়লো জ্বালানি তেলের দাম মাগুরায় চোরাই ৫টি মোটরসাইকেলসহ চোর সিণ্ডিকেটের এক সদস্য গ্রেফতার দুই মহাদেশ সফরের উদ্দেশ্যে দেশ ছাড়লেন এমপি মনোয়ার খান এআই ট্রাফিক ব্যবস্থা ঘিরে নতুন প্রতারণা-বিআরটিএ-এর সতর্কবার্তা স্বর্ণজয়ী ইয়াসমিনকে শ্রীপুরে সংবর্ধনা, বালিকা ফুটবল দলও পেল পুরস্কার জঙ্গল সলিমপুরে র‍্যাব -পুলিশের ক্যাম্প বুলডোজারে গুঁড়িয়ে দিয়েছে ইয়াসিন বাহিনী তেলবোঝাই ট্রাক ছিনতাই, চালককে হত্যা—এক সপ্তাহ পর উন্মোচিত চাঞ্চল্যকর রহস্য মাত্র ১শ ২০ টাকায় পুলিশের চাকরি সংসদ ভবন থেকে উধাও ১৩৪৩ কপার বার, তদন্তে অনিয়মের অভিযোগ ঝিনাইদহ ছাত্রদল নেতার মামলায় এনসিপির কেন্দ্রীয় নেতা তারেক গ্রেফতার

মাগুরায় দীর্ঘ বিরতির পর মাঠে গড়ালো ফুটবল

মাগুরা প্রতিদিন ডটকম : করোনা প্রাদূর্ভাবের কারণে দীর্ঘ বিরতির পর শনিবার মাগুরার মাঠে গড়ালো ফুটবল। সদর উপজেলা পরিষদের উদ্যোগে আয়োজিত এ প্রিতি ফুটবল অংশ নেয় মাগুরা জেলা পরিষদ একাদশ এবং সদর উপজেলা পরিষদ একাদশ।

বিকালে সদর উপজেলার রাউতড়া স্কুল মাঠে অনুষ্ঠিত ফুটবল ম্যাচে জেলা পরিষদ একাদশ ১-০ শূন্য গোলের ব্যবধানে সদর উপজেলা পরিষদ একাদশকে পরাজিত করে। একমাত্র গোলটি করেন জেলা পরিষদ একাদশের খেলোয়াড় নাইম।

খেলা শেষে বিজয়ী দল ও খেলোয়াড়দের মধ্যে পুরস্কার বিতরণ করেন মাগুরা-১ আসনের সংসদ সদস্য এডভোকেট সাইফুজ্জামান শিখর।

খেলায় বিশেষ অতিথি হিসেবে মাগুরা পুলিশ সুপার খান মোহাম্মদ রেজোয়ান, জেলা পরিষদ চেয়ারম্যান পঙ্কজ কুমার কুন্ডু, স্থানীয় সরকার বিভাগের উপ পরিচালক মাহবুবুর রহমান, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা আবু সুফিয়ান, সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান আবু নাসির বাবলু, পৌর মেয়র খুরশিদ হায়দার টুটুলসহ আরো অনেকে উপস্থিত ছিলেন।

বিপুল সংখ্যক দর্শক মাঠে উপস্থিত থেকে এই প্রিতি ফুটবল ম্যাচটি উপভোগ করে।

আগামি মাসে অনুষ্ঠেয় আন্ত: উপজেলা গোল্ডকাপ ফুটবল টূর্ণামেন্টকে সামনে রেখে প্রস্তুতিমূলক এই প্রিতি ফুটবল ম্যাচের আয়োজন করা হয় বলে জানিয়েছে সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা আবু সুফিয়ান।

বিকাল চারটায় স্বাস্থ্যবিধি মেনে এই প্রিতি ফুটবল ম্যাচের উদ্বোধন করেন স্থানীয় সংসদ সদস্য এডভোকেট সাইফুজ্জামান শিখর।

শেয়ার করুন...




©All rights reserved Magura Protidin. 2018-2022
IT & Technical Support : BS Technology