আজ, বুধবার | ২২শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ | রাত ১০:০৫

ব্রেকিং নিউজ :
শালিখায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে যুবকের মৃত্যু মহম্মদপুরে পুকুরে ডুবে চাচাতো দুই বোনের মৃত্যু মাগুরায় স্কুল ছাত্রী ধর্ষণে ব্যর্থ হয়ে হত্যা মামলায় এক যুবকের মৃত্যুদণ্ড শেখ হাসিনার দেশে ফিরে আদালতে উপস্থিত হওয়া একমাত্র আইনি পথ চাঁদপুরে ট্রান্সফরমার খোলার সময় বিদ্যুৎস্পৃষ্টে প্রাণ গেল ব্যক্তির মাগুরায় অনলাইন জুয়া চক্রের মাস্টার এজেন্টসহ দুই জন গ্রেফতার জাতীয় পর্যায়ে  মাগুরার হুমাইরা সারাদেশে প্রথম শরীয়তপুরের বুকে এক টুকরো ইতিহাস: ছায়াঘেরা ‘ছয়গাঁও সিকদার বাড়ি’র খোঁজে শালিখায় ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর মাঝে শিক্ষাবৃত্তি, বাইসাইকেল ও সেলাই মেশিন বিতরণ শ্রীপুরে বিশ্ব জনসংখ্যা দিবসে সম্মাননা পেলেন শ্রেষ্ঠরা

মাগুরায় দুইদিন ব্যাপী শিশু আনন্দ মেলার উদ্বোধন

মাগুরা প্রতিদিন ডটকম : ‘শিশু গড়বে নতুন দেশ, বঙ্গবন্ধুর বাংলাদেশ, বঙ্গবন্ধু সোনার বাংলায় শিশু থাকবে সুরক্ষায়’- এই প্রতিপাদ্য নিয়ে শনিবার থেকে মাগুরায় শুরু হয়েছে দুই দিন ব্যাপি শিশু মেলা।

সকাল ১১ টায় মাগুরা সৈয়দ আতর আলি গণগ্রন্থাগার চত্ত্বরে জেলা তথ্য অফিস আয়োজিত এ মেলার উদ্বোধন করেন মাগুরা-১ আসনের সংসদ সদস্য এ্যাডভোকেট সাইফুজ্জামান শিখর।

‘শিশু ও নারী উন্নয়নের সচেতনতামূলক যোগাযোগ কামর্যক্রম শীর্ষক প্রকল্পের আওতায় জেলা প্রশাসনের সহযোগিতায় মাগুরার অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) ফরিদ হোসেনের সভাপতিত্বে মেলার উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন জেলা পরিষদ চেয়ারম্যান পঙ্কজ কুন্ডু, জেলা তথ্য অফিসার রেজাউল করিম, সদর উপজেলা চেয়ারম্যান আবু নাসির বাবলু, জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক অ্যাড. রাশেদ মাহমুদ শাহিন, জেলা মুক্তিযোদ্ধা কমান্ডের সাবেক ডেপুটি কমান্ডার আব্দুর রহমান প্রমুখ।

মেলায় ১১টি ষ্টলে শিশুদের শিক্ষা বিষয়ক বিভিন্ন উপকরণ প্রদর্শন করা হচ্ছে। পাশপাশি অনুষ্ঠানে চিত্রাংকন, কবিতা আবৃত্তি,হাতের লেখা, রচনা প্রতিযোগিতা অনুষ্ঠিত হচ্ছে।

মেলার উদ্বোধন উপলক্ষে সকাল সাড়ে ১০ টায় কালেক্টরেট চত্বর থেকে একটি র‌্যালি বের বের হয়ে আতর আলী গণগন্থাগার চত্বরে গিয়ে শেষ হয়।

রবিবার মেলার দ্বিতীয় দিনে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করবেন মাগুরা-১ আসনের সংসদ সদস্য এ্যাডভোকট সাইফুজ্জামান শিখর।

শেয়ার করুন...




©All rights reserved Magura Protidin. 2018-2022
IT & Technical Support : BS Technology