আজ, রবিবার | ১৯শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ | রাত ৩:৪৮

ব্রেকিং নিউজ :
চাঁদপুরে ট্রান্সফরমার খোলার সময় বিদ্যুৎস্পৃষ্টে প্রাণ গেল ব্যক্তির মাগুরায় অনলাইন জুয়া চক্রের মাস্টার এজেন্টসহ দুই জন গ্রেফতার জাতীয় পর্যায়ে  মাগুরার হুমাইরা সারাদেশে প্রথম শরীয়তপুরের বুকে এক টুকরো ইতিহাস: ছায়াঘেরা ‘ছয়গাঁও সিকদার বাড়ি’র খোঁজে শালিখায় ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর মাঝে শিক্ষাবৃত্তি, বাইসাইকেল ও সেলাই মেশিন বিতরণ শ্রীপুরে বিশ্ব জনসংখ্যা দিবসে সম্মাননা পেলেন শ্রেষ্ঠরা সরকারি কর্মকর্তাকে হুমকি দেওয়ায় শালিখা যুবদল নেতা নয়ন মুন্সী বহিস্কার জাদুশিল্প পেল রাষ্ট্রীয় স্বীকৃতি, সংস্কৃতি মন্ত্রণালয়ের অন্তর্ভুক্তির ঘোষণা যুগ্ম সচিব পদে পদোন্নতি পেলেন মাগুরা জেলা প্রশাসক মোতাকাব্বীর আহমেদ এইচএসসিতে মাগুরায় ২৫০ শিক্ষার্থী অনুপস্থিত

মাগুরায় দুস্থ শিক্ষার্থীদের কম্পিউটার ও আইটি প্রশিক্ষণ কার্যক্রমের উদ্বোধন

মাগুরা প্রতিদিন ডটকম : মাগুরায় দুস্থ শিক্ষার্থীদের আর্থ-সামাজিক উন্নয়ন ও পেশাভিত্তিক কম্পিউটার ও আইটি প্রশিক্ষণ শীর্ষক প্রকল্পের কার্যক্রম শুরু হয়েছে।

শুক্রবার বিকালে শহরের কলেজ রোডে মাগুরা কম্পিউটার এন্ড আইসিটি সেন্টারে এ প্রশিক্ষণের উদ্বোধন করেন জেলা সমাজ সেবা অধিদপ্তরের উপ-পরিচালক আফজাল হোসাইন।

আশা সমাজ কল্যাণ সংস্থার সাধারণ সম্পাদক শহিদুর রহমানের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে পৌর কাউন্সিলর আমিনুল ইসলাম পলাশ, মাগুরা কম্পিউটার এন্ড আইসিটি সেন্টারের প্রতিষ্ঠাতা তুহিন খান, ব্যবস্থাপনা পরিচালক রুবেলুজ্জামান ও পরিচালক সোহাগ হোসেন প্রমুখ বক্তব্য রাখেন।

আয়োজকরা জানান, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সমাজকল্যাণ মন্ত্রণালয় সমাজসেবা অধিদপ্তরের সহযোগিতায় কারিগরি শিক্ষাবোর্ডের অধিনে ৬ মাসব্যাপী এ কম্পিউটার প্রশিক্ষণ চলবে। প্রশিক্ষণে প্রতি ব্যাচে ৩০ জন করে অংশ নেবে।

প্রশিক্ষণ শেষে প্রত্যেক প্রশিক্ষণার্থীকে সনদপত্র দেয়া হবে বলেও তারা জানান।

শেয়ার করুন...




©All rights reserved Magura Protidin. 2018-2022
IT & Technical Support : BS Technology