আজ, বুধবার | ২রা সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | বিকাল ৩:০২

ব্রেকিং নিউজ :
মাগুরার খর্দ কছুন্দি গ্রামে বিক্ষোভ সমাবেশ মাগুরার শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা মামলায় হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল ভিডিও চালু রেখে পুলিশ নির্যাতনের ঘটনায় সাবেক ছাত্রদল নেতা নয়ন গ্রেফতার শ্রীপুরে পল্লিবিদ্যুতের গাফিলতিতে দিনমজুরের মৃত্যু, দুই কর্মী সাময়িক বরখাস্ত মাগুরায় টিএসপি-ডিএপি সারের সংকট, চাহিদার তুলনায় বরাদ্দ কম মাগুরায় ৫ লাখ টাকার চুক্তিতে সিআইডি সেজে অপহরণের চেষ্টা -৭ জন গ্রেফতার জাসদ নেতা মাগুরার সাবেক উপজেলা চেয়ারম্যান এম এ আওয়াল আর নেই প্রধানমন্ত্রীর কার্যালয়ের হস্তক্ষেপে সংঘর্ষ এড়াল মহম্মদপুর বিএনপির দুইপক্ষ কর্মসংস্থান সৃষ্টি ও শিল্পায়নে মাগুরাকে এগিয়ে নিতে ঢাকায় উদ্যোক্তা কর্মশালা ট্রান্সফরমার চুরির সময় বিদ্যুৎ চলে আসায় বিদ্যুৎস্পৃষ্ট চোর

মাগুরায় দ্বিতীয় শিফটের ক্লাস চালুর দাবিতে পলিটেকনিক শিক্ষার্থীদের বিক্ষোভ সমাবেশ

মাগুরা প্রতিদিন ডটকম : মাগুরা পলিটেকনিক ইনিস্টিটিউটের শিক্ষার্থীরা দ্বিতীয় শিফটের বন্ধ ক্লাস পুনরায় চালুর দাবিতে সোমবার ক্যাম্পাসে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ করেছে।

বছরের দেড়মাস পার হলেও দ্বিতীয় শিফটের ক্লাস বন্ধ থাকায় শিক্ষার্থীরা  সকাল থেকে মূল ফটকে ক্লাসের দাবীতে সমবেত হয়। এরপর তারা ক্যাম্পাসে তাদের কর্মসূচী পালন করে। এ সময় তারা অবিলম্বে ক্লাস শুরু না হলে কঠোর কর্মসূচীর ঘোষনা দেয়ার ঘোষণা দেয়।

এ সময় বিক্ষোভরত শিক্ষার্থিদের পক্ষে বক্তব্য রাখেন সৈয়দ খালিদ হাসান রুবেল, আবু হুরাইরা, অমিতসহ অন্যান্যরা।

বিক্ষোভরত শিক্ষার্থিরা জানান, সারা বাংলাদেশে পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষক-কর্মচারিরা দ্বিতীয় শিফটে দায়িত্ব পালনের ক্ষেত্রে ২০১৫ সালের পে-স্কেল অনুযায়ী মূল বেতনের ৫০ শতাংশ পারিশ্রমিক পেতেন। কিন্তু ২০১৮ সালের সেপ্টেম্বর থেকে তাদের ভাতা ২৫ শতাংশে নামিয়ে আনা হয়। যে কারণে শিক্ষকরা দ্বিতীয় শিফটের ক্লাস নেয়া থেকে বিরত রয়েছে। যে কারণে বছরের দেড়মাস অতিবাহিত হলেও তারা দ্বিতীয় শিফটের ক্লাস থেকে বঞ্চিত হচ্ছে। এ অবস্থায় তাদের পক্ষে পরীক্ষায় ভাল ফলাফল করা অসম্ভব হয়ে দাঁড়াবে।

শেয়ার করুন...




©All rights reserved Magura Protidin. 2018-2022
IT & Technical Support : BS Technology