আজ, মঙ্গলবার | ২৫শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ | ভোর ৫:১১

ব্রেকিং নিউজ :
প্রধানমন্ত্রীর কার্যালয়ের হস্তক্ষেপে সংঘর্ষ এড়াল মহম্মদপুর বিএনপির দুইপক্ষ কর্মসংস্থান সৃষ্টি ও শিল্পায়নে মাগুরাকে এগিয়ে নিতে ঢাকায় উদ্যোক্তা কর্মশালা ট্রান্সফরমার চুরির সময় বিদ্যুৎ চলে আসায় বিদ্যুৎস্পৃষ্ট চোর মাগুরায় বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলা-ফলমেলা উদ্বোধন মাগুরায় সার ও বীজ মনিটরিং কমিটির সভা মাগুরায় আবালপুর হাওড় এলাকায় দুই মোটরসাইকেলের সংঘর্ষ, নিহত ২ মাগুরায় জাতীয় মৎস্য পক্ষ-২০২৬ উদ্বোধন শ্রীপুরে বেগম খালেদা জিয়ার জন্মদিন উপলক্ষে বিএনপির দোয়া মাহফিল সরকারি কাজে বাধা দিলে দলের হলেও ছাড় নয়: নিতাই রায় চৌধুরী মাগুরায় নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের মিছিল

মাগুরায় নবগঙ্গা নদীতে ১১ ঘন্টা তল্লাশি চালিয়ে শিশু মাহিদের মরদেহ উদ্ধার

মাগুরা প্রতিদিন ডটকম  : মাগুরার নবগঙ্গা নদীতে দীর্ঘ ১১ ঘন্টা ডুবুরিদল তল্লাশি চালিয়ে রবিবার দুপুর ২ টার দিকে শিশু নাহিদের মরদেহ উদ্ধার করেছে। এ সময় শিশুটির শরীর নৌকায় শক্ত লাইলনের সুতায় বাঁধা ছিল।

গত ৭ অক্টোবর বুধবার সদর উপজেলার বারাশিয়া গ্রাম থেকে মজিরুল মোল্যার শিশু পুত্র মাহিদ (৭) নিখোঁজ হয়। হনুমান দেখানোর কথা বলে তারই প্রতিবেশি রোহান নামে এক কিশোর তাকে নবগঙ্গা নদীর বারাশিয়া এলাকায় নিয়ে নৌকায় বেঁধে জীবন্ত অবস্থায় পানিতে ডুবিয়ে দেয়। পরবর্তিতে শিশুটির বাবা মজিরুল মোল্যা মাগুরা সদর থানায় একটি জিডি করেন। ওই জিডির সূ্ত্র ধরে তল্লাশি চালিয়ে ঘাতক রোহান এবং তার বাবা ইমরান আলি আসলামকে আটক করে জিজ্ঞাসাবাদ করলে তারা হত্যাকাণ্ডের কথা স্বীকার করে।

কয়েক বছর আগে তার বাবা-মা’কে গালমন্দ করেছিল শিশু মাহিদের বাবা। যে কারণেই প্রতিশোধ নিতে বাবার নির্দেশনা অনুযায়ী রোহান এই হত্যাকাণ্ডটি ঘটিয়েছে বলে পুলিশের কাছে স্বীকারোক্তি দিয়েছে।

পুলিশ শিশুটির মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্যে পাঠিয়েছে।

শেয়ার করুন...




©All rights reserved Magura Protidin. 2018-2022
IT & Technical Support : BS Technology