আজ, বুধবার | ২রা সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | রাত ১:২৪

ব্রেকিং নিউজ :
মাগুরার খর্দ কছুন্দি গ্রামে বিক্ষোভ সমাবেশ মাগুরার শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা মামলায় হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল ভিডিও চালু রেখে পুলিশ নির্যাতনের ঘটনায় সাবেক ছাত্রদল নেতা নয়ন গ্রেফতার শ্রীপুরে পল্লিবিদ্যুতের গাফিলতিতে দিনমজুরের মৃত্যু, দুই কর্মী সাময়িক বরখাস্ত মাগুরায় টিএসপি-ডিএপি সারের সংকট, চাহিদার তুলনায় বরাদ্দ কম মাগুরায় ৫ লাখ টাকার চুক্তিতে সিআইডি সেজে অপহরণের চেষ্টা -৭ জন গ্রেফতার জাসদ নেতা মাগুরার সাবেক উপজেলা চেয়ারম্যান এম এ আওয়াল আর নেই প্রধানমন্ত্রীর কার্যালয়ের হস্তক্ষেপে সংঘর্ষ এড়াল মহম্মদপুর বিএনপির দুইপক্ষ কর্মসংস্থান সৃষ্টি ও শিল্পায়নে মাগুরাকে এগিয়ে নিতে ঢাকায় উদ্যোক্তা কর্মশালা ট্রান্সফরমার চুরির সময় বিদ্যুৎ চলে আসায় বিদ্যুৎস্পৃষ্ট চোর

মাগুরায় পরিবহনে তল্লাশি চালিয়ে  ২শত কচ্ছপ উদ্ধার

মাগুরা প্রতিদিন ডটকম : মাগুরায় ঢাকা থেকে ছেড়ে আসা মামুন পরিবহনের একটি যাত্রিবাহি বাসে তল্লাশি চালিয়ে ২শত দেশি প্রজাতির কচ্ছপ উদ্ধার করেছে পুলিশ।

সকাল সাড়ে ১১টার দিকে মাগুরা থানা পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে ঢাকা রোড এলাকায় তল্লাশি চালায়। ভারতের সীমান্তবর্তি ঝিনাইদহের মহেশপুরগামী ওই পরিবহনে মালিক বিহিন ৪টি বস্তাবন্ধি অবস্থায় কচ্ছপগুলো পাওয়া যায়।

এ বিষয়ে সদর থানায় একটি সাধারণ ডায়রি করে কচ্ছপগুলো স্থানীয় সিরিজদিয়া বাওড়ে ছেড়ে দেয়ার সিদ্ধান্ত নেয়া হয়েছে বলে পুলিশ কর্মকর্তারা জানিয়েছেন।

মাগুরার অতিরিক্ত পুলিশ সুপার সদর সার্কেল তারেক আল মেহেদী ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, এ বিষয়ে খুলনা বিভাগীয় বন ও প্রাণি সম্পদ বিভাগে খবর দেয়া হয়েছে। তাদের উপস্থিতিতে কচ্ছপগুলো স্থানীয় বাওড়ে ছেড়ে দেয়া হবে।

শেয়ার করুন...




©All rights reserved Magura Protidin. 2018-2022
IT & Technical Support : BS Technology