আজ, রবিবার | ১৯শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ | সকাল ৭:৩৬

ব্রেকিং নিউজ :
চাঁদপুরে ট্রান্সফরমার খোলার সময় বিদ্যুৎস্পৃষ্টে প্রাণ গেল ব্যক্তির মাগুরায় অনলাইন জুয়া চক্রের মাস্টার এজেন্টসহ দুই জন গ্রেফতার জাতীয় পর্যায়ে  মাগুরার হুমাইরা সারাদেশে প্রথম শরীয়তপুরের বুকে এক টুকরো ইতিহাস: ছায়াঘেরা ‘ছয়গাঁও সিকদার বাড়ি’র খোঁজে শালিখায় ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর মাঝে শিক্ষাবৃত্তি, বাইসাইকেল ও সেলাই মেশিন বিতরণ শ্রীপুরে বিশ্ব জনসংখ্যা দিবসে সম্মাননা পেলেন শ্রেষ্ঠরা সরকারি কর্মকর্তাকে হুমকি দেওয়ায় শালিখা যুবদল নেতা নয়ন মুন্সী বহিস্কার জাদুশিল্প পেল রাষ্ট্রীয় স্বীকৃতি, সংস্কৃতি মন্ত্রণালয়ের অন্তর্ভুক্তির ঘোষণা যুগ্ম সচিব পদে পদোন্নতি পেলেন মাগুরা জেলা প্রশাসক মোতাকাব্বীর আহমেদ এইচএসসিতে মাগুরায় ২৫০ শিক্ষার্থী অনুপস্থিত

মাগুরায় পহেলা বৈশাখ উদযাপন

মাগুরা প্রতিদিন ডটকম : মাগুরায় পহেলা বৈশাখ বরণ উপলক্ষে মঙ্গল শোভাযাত্রা, সঙ্গীত, নৃত্যানুষ্ঠান, মিষ্টিমুখ, পান্তা ইলিশের আয়োজন করা হয়।

সকাল ৮টায় জেলা প্রশাসনের উদ্যোগে শহরের নোমানি ময়দান থেকে মঙ্গল শোভাযাত্রা বের করা হয়। এতে শহরের প্রধান প্রধান শিক্ষা প্রতিষ্ঠানের পাশাপাশি বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক সংগঠন অংশ নেয়।

পরে শোভাযাত্রাটি সারা শহর প্রদক্ষিণ শেষে মুক্তিযোদ্ধা আছাদুজ্জামান মিলনায়তন প্রাঙ্গণে মিষ্টি মুখের অনুষ্ঠানে মিলিত হয়। এখানে মঙ্গল শোভাযাত্রায় অংশগ্রহণকারীদের জেলা প্রশাসনের পক্ষ থেকে মুড়ি, বাতাসা, কদমা দিয়ে মিষ্টিমুখ করানো হয়।

এছাড়া শহরের নোমানি ময়দানে উদীচী, সৈয়দ আতর আলি গণগ্রন্থাগার প্রাঙ্গণে সুরসপ্তক সাংস্কৃতিক অনুষ্ঠানের পাশাপাশি পান্তা ইলিশের আয়োজন করে।

 

 

 

জেলা শহর ছাড়াও শালিখা, মহম্মদপুর ও শ্রীপুরেও অনুরূপে পহেলা বৈশাখ উদযাপিত হচ্ছে। মহম্মদপুরের বাবুখালিতে কবি ও অষ্টক গানের আয়োজন ছিল ব্যতিক্রম।

শেয়ার করুন...




©All rights reserved Magura Protidin. 2018-2022
IT & Technical Support : BS Technology