আজ, সোমবার | ২রা মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ | রাত ৯:৪২

ব্রেকিং নিউজ :
স্বাধীনতার মার্চ: অপারেশন সার্চলাইট থেকে বিজয়ের লাল-সবুজ পতাকা জনগণের কথা জানতে মাগুরায় ৯টি অভিযোগ বাক্স স্থাপন মাগুরায় শোভাযাত্রায় নিতাই রায় চৌধুরী ও মনোয়ার হোসেন খানের অভ্যর্থনা মাগুরায় ভিজিএফ কার্ড বণ্টন নিয়ে সংঘর্ষের ঘটনায় বিএনপির ১৪ জন গ্রেফতার মাগুরা পৌরসভার সাবেক প্রশাসকের বিরুদ্ধে আর্থিক কেলেঙ্কারির অভিযোগ আইজিপি হলেন মাগুরার সাবেক পুলিশ সুপার ভাষার জন্য ভালোবাসা মাগুরায় ভাষাসৈনিক হামিদুজ্জামান এহিয়া’র নামে সড়ক শালিখায় দুই কীটনাশক ব্যবসায়ীকে ১০ হাজার টাকা জরিমানা সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের দায়িত্ব পেলেন মাগুরার এমপি নিতাই রায় চৌধুরী

মাগুরায় পুলিশের এসআই সহ নতুন করে ৬ জন করোনা রোগী শনাক্ত

মাগুরা প্রতিদিন ডটকম : মাগুরায় বৃহস্পতিবার পুলিশের একজন উপ-পরিদর্শক এবং ২৫০ শয্যা হাসপাতালের এক স্বাস্থ্য কর্মীসহ ৬ জন করোনা রোগী সনাক্ত হয়েছে। এ নিয়ে জেলায় মোট করোনা আক্রান্তের সংখা হলো ১৭৯ জন। যার মধ্যে ইতিমধ্যে সুস্থ হয়ে গেছে ৭৫ জন। শনাক্ত হওয়া ৬ জনের মধ্যে মাগুরা সদরে ৫ ও শ্রীপুর উপজেলায় ১ জন।

মাগুরা সিভিল সার্জন ডা: প্রদীপ কুমার সাহা জানান, বৃহস্পতিবার নতুন ৬ জনসহ মাগুরায় এখন পর্যন্ত মোট করোনা সনাক্ত হয়েছে ১৭৯ জন। তাদের মধ্যে মাগুরা সদরে ১২৮ জন, শ্রীপুরে ২২ জন, শালিখায় ১১ জন, মহম্মদপুরে ১৮ জন। এদের মধ্যে মাগুরা সদর ৪ জন, শ্রীপুর ২জন ও শালিখা উপজেলায় ১ জন সহ ৭ জন মারা গেছে। আক্রান্তদের ২ জন প্রাতিষ্ঠানিক আইসোলেশনে ও ৮৮ জনকে হোম আইসোলেশনে রাখা হয়েছে। এছাড়া মগুরা থেকে ৭ জনকে জেলার বাহিরে রেফার করা হয়েছে।

গত ২১ জুন থেকে মাগুরা পৌরসভার ৪নং ওয়াডের খানপাড়া ও পিটিআই পাড়াকে রেড জোন হিসাবে চিহিৃত করে এ দুই এলাকায় ২১ দিনের লকডাউন ঘোষণা করা হয়েছে বলেও তিনি জানান।

শেয়ার করুন...




©All rights reserved Magura Protidin. 2018-2022
IT & Technical Support : BS Technology