আজ, বৃহস্পতিবার | ৪ঠা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | রাত ১২:৫৮

ব্রেকিং নিউজ :
আবার হামলার শিকার হলেন নাসীরুদ্দিন পাটওয়ারী মাগুরা থেকে প্রত্যাহার হলেন জেলা প্রশাসক আব্দুল্লাহ আল মাহমুদ মাগুরায় ইসলামী ব্যাংক গ্রাহক ফোরামের মানববন্ধন মিরপুরে বাসা থেকে বৃদ্ধার পচাগলা মরদেহ উদ্ধার, মৃত্যু নিয়ে রহস্য মাগুরায় নতুন জেলা প্রশাসক হিসেবে যোগ দিচ্ছেন মোতাকাব্বীর আহমেদ আবার বাড়লো জ্বালানি তেলের দাম মাগুরায় চোরাই ৫টি মোটরসাইকেলসহ চোর সিণ্ডিকেটের এক সদস্য গ্রেফতার দুই মহাদেশ সফরের উদ্দেশ্যে দেশ ছাড়লেন এমপি মনোয়ার খান এআই ট্রাফিক ব্যবস্থা ঘিরে নতুন প্রতারণা-বিআরটিএ-এর সতর্কবার্তা স্বর্ণজয়ী ইয়াসমিনকে শ্রীপুরে সংবর্ধনা, বালিকা ফুটবল দলও পেল পুরস্কার

মাগুরায় পুলিশ অফিসের স্টাফ করোনা আক্রান্ত

মাগুরা প্রতিদিন ডটকম : মাগুরায় আরো এক পুলিশ সদস্য করোনা ভাইরাস আক্রান্ত বলে শনাক্ত হয়েছেন। তিনি মাগুরা পুলিশ সুপারের কার্যালয়ে কর্মরত। এর আগে শালিখায় কর্মরত আরো দুই পুলিশ সদস্য করোনা আক্রান্ত হলেও বর্তমানে তারা সুস্থ্য আছেন।

মাগুরা সিভিল সার্জন অফিস সূত্রে জানা গেছে, সোমবার পর্যন্ত মাগুরা থেকে পরীক্ষার জন্যে পাঠানো নমুনার মধ্যে মোট ৫ শত ১৮ জনের রিপোর্ট পাওয়া গেছে। এর মধ্যে ২০ জন করোনা পজিটিভি হিসেবে শনাক্ত হয়েছেন। তবে ১৮ জন ইতোমধ্যে সুস্থ্য হয়ে উঠেছেন। এছাড়া গত ২৪ ঘন্টায় নতুন করে একজন শনাক্ত হয়েছেন। মাগুরা পুলিশ অফিসে কর্মরত ওই ব্যক্তি জেলার মোট করোনা পজিটিভ ২০ জনের একজন।

মাগুরা সিভিল সার্জন ডা: প্রদিপ কুমার সাহা জানান, করোনা পজিটিভ রোগিরা সিভিল সার্জন অফিসের তত্ত্বাবধানে হোম কোয়ারেন্টাইনে আছেন।

শেয়ার করুন...




©All rights reserved Magura Protidin. 2018-2022
IT & Technical Support : BS Technology