আজ, শনিবার | ১৮ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | রাত ১:৩৭

ব্রেকিং নিউজ :
বাংলা ১২ মাসের নাম ঠিকঠাক জানেন না মোসাদ্দিক? নববর্ষে মাগুরা জেলা পুলিশের প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত শ্রীপুরে জামায়াতে ইসলামীর দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত সাবেক স্পিকার শিরীন শারমিন চৌধুরীর জামিন মঞ্জুর মাগুরায় ইয়াবাসহ ৩ মাদক ব্যবসায়ী গ্রেফতার মাগুরার রায়পুরে খাল পুনঃখনন কাজের উদ্বোধন আ.লীগ রাজনীতিতে নিষেধাজ্ঞা: আইনি ভিত্তি দিল সংসদ ক্রিকেট এবং রাজনীতি নিয়ে ফেসবুকে সাকিব আল হাসানের নতুন স্টাটাস মাগুরায় হাম-রুবেলা প্রতিরোধে টিকাদান জোরদার: উদ্বুদ্ধকরণ কর্মসূচি অনুষ্ঠিত প্রধানমন্ত্রী গঠিত পিএসএসি’র সদস্য মনোনীত হলেন ইনসেপ্টার আব্দুল মুক্তাদির

মাগুরায় পুষ্টির চাহিদা পূরণে শিক্ষার্থীদের মধ্যে ডিম বিতরণ

মাগুরা প্রতিদিন ডটকম : মাগুরায় সদর উপজেলায় ২নং হাজরাপুর এম.আর সরকারি প্রাথমিক বিদ্যালয়েসহ মোট ৬ টি বিদ্যালয়ের শিক্ষার্থীর মাঝে শিশু খাদ্য হিসেবে প্রত্যেকের মাঝে ১২টি করে মোট ১২ হাজার ডিম বিতরণ করা হয়েছে।

শিক্ষার্থীদের জীবন মান উন্নয়ন, সঠিক মেধার বিকাশ ও পুষ্টির চাহিদা পুরনের লক্ষে জেলা প্রশাসনের পক্ষ থেকে এ ডিম বিতরণ করা হয়।

বৃহস্পতিবার দুপুরে ২নং হাজরাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় চত্বরে এ ডিম বিতরণ অনুষ্ঠিত হয়। এ উপলক্ষে মাগুরা সদর উপজেলা নির্বাহি অফিসার ইয়াসিন কবিরের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক ড.আশরাফুল আলম।

বিশেষ অতিথি ছিলেন জেলা প্রাথমিক শিক্ষা অফিসার কুমারেশ চন্দ্র গাছি, সদর উপজেলা চেযারম্যান আবু নাসির বাবলু, হাজরাপুর ইউনিয়ন পারিষদ চেয়ারম্যান কবির হোসেন,সদর উপজেলা ভাইস চেয়ারম্যান রেজাউল ইসলাম।

প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক ড.আশরাফুল আলম বলেন,শিশু শিক্ষার্থীদের পুষ্টি চাহিদা পুরণ ও সঠিক মেধার বিকাশের লক্ষে শিক্ষা প্রতিষ্ঠানে ডিম বিতরণ করা হয়েছে।

শেয়ার করুন...




©All rights reserved Magura Protidin. 2018-2022
IT & Technical Support : BS Technology