আজ, বুধবার | ৩রা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | রাত ৯:১৪

ব্রেকিং নিউজ :
আবার হামলার শিকার হলেন নাসীরুদ্দিন পাটওয়ারী মাগুরা থেকে প্রত্যাহার হলেন জেলা প্রশাসক আব্দুল্লাহ আল মাহমুদ মাগুরায় ইসলামী ব্যাংক গ্রাহক ফোরামের মানববন্ধন মিরপুরে বাসা থেকে বৃদ্ধার পচাগলা মরদেহ উদ্ধার, মৃত্যু নিয়ে রহস্য মাগুরায় নতুন জেলা প্রশাসক হিসেবে যোগ দিচ্ছেন মোতাকাব্বীর আহমেদ আবার বাড়লো জ্বালানি তেলের দাম মাগুরায় চোরাই ৫টি মোটরসাইকেলসহ চোর সিণ্ডিকেটের এক সদস্য গ্রেফতার দুই মহাদেশ সফরের উদ্দেশ্যে দেশ ছাড়লেন এমপি মনোয়ার খান এআই ট্রাফিক ব্যবস্থা ঘিরে নতুন প্রতারণা-বিআরটিএ-এর সতর্কবার্তা স্বর্ণজয়ী ইয়াসমিনকে শ্রীপুরে সংবর্ধনা, বালিকা ফুটবল দলও পেল পুরস্কার

মাগুরায় পৌরসভার ৫টি এলাকায় ১০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে চাউল

মাগুরা প্রতিদিন ডটকম : মাগুরায় রবিবার থেকে খোলা বাজারে ১০ টাকা কেজি দরে ওএমএস এর চাউল বিক্রি শুরু হয়েছে।

জেলা শহরের পৌর এলাকার ভায়নার মোড় বাসস্ট্যাণ্ড, চাউলিয়া বাসস্ট্যাণ্ড, নোমানি ময়দান, নিজনান্দুয়ালী ডি.ইউ স্কুল এবং পুলিশ লাইন এলাকায় ওএমএস এর ৫ জন ডিলারের মাধ্যমে নিম্নমূল্যে এই চাউল বিক্রি চলছে।

এসব ডিলারগণ দৈনিক ১ হাজার কেজি চাউল উত্তোলন ও বিক্রি করতে পারবেন। সপ্তাহের রবি, মঙ্গল এবং বৃহস্পতি এই তিনদিন তাদের কাছ থেকে একেকটি পরিবার ৫ কেজি করে চাল কেনার সুযোগ পাচ্ছেন বলে জানা গেছে।

মাগুরা জেলা খাদ্য নিয়ন্ত্রক হাফিজুর রহমান জানান, ১৮ টাকা কেজি দরে খোলা বাজারে আটা বিক্রি চলছে। এর পাশাপাশি রবিবার থেকে সারাদেশে পৌর এলাকার মানুষের জন্যে ১০ টাকা কেজি দরে চাউল বিক্রি শুরু হলো। এর ফলে বাজার যেমন নিয়ন্ত্রণে থাকবে তেমনি এখান থেকে বিশেষ করে নিম্ন আয়ের মানুষেরা বেশ উপকৃত হবেন।

এই কার্যক্রম জুন মাস পর্যন্ত চালু থাকবে বলেও তিনি জানান।

শেয়ার করুন...




©All rights reserved Magura Protidin. 2018-2022
IT & Technical Support : BS Technology