আজ, বুধবার | ২৬শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ | সকাল ৮:৩৫

ব্রেকিং নিউজ :
জাসদ নেতা মাগুরার সাবেক উপজেলা চেয়ারম্যান এম এ আওয়াল আর নেই প্রধানমন্ত্রীর কার্যালয়ের হস্তক্ষেপে সংঘর্ষ এড়াল মহম্মদপুর বিএনপির দুইপক্ষ কর্মসংস্থান সৃষ্টি ও শিল্পায়নে মাগুরাকে এগিয়ে নিতে ঢাকায় উদ্যোক্তা কর্মশালা ট্রান্সফরমার চুরির সময় বিদ্যুৎ চলে আসায় বিদ্যুৎস্পৃষ্ট চোর মাগুরায় বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলা-ফলমেলা উদ্বোধন মাগুরায় সার ও বীজ মনিটরিং কমিটির সভা মাগুরায় আবালপুর হাওড় এলাকায় দুই মোটরসাইকেলের সংঘর্ষ, নিহত ২ মাগুরায় জাতীয় মৎস্য পক্ষ-২০২৬ উদ্বোধন শ্রীপুরে বেগম খালেদা জিয়ার জন্মদিন উপলক্ষে বিএনপির দোয়া মাহফিল সরকারি কাজে বাধা দিলে দলের হলেও ছাড় নয়: নিতাই রায় চৌধুরী

মাগুরায় প্যাথেডিনসহ দুই মাদক কারবারিকে আটক

মাগুরা প্রতিদিন ডটকম : মাগুরায় প্যাথেড্রিনসহ হাসান এবং অনুপ দাস নামে দুই মাদক কারবারিকে আটক করেছে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কর্মকর্তারা।

হাসান মাগুরা শহরে নিউ আলেয়া ক্লিনিকের ম্যানেজার এবং অনুপ দাস মাগুরা শহরের পশু হাসপাতাল পাড়ার অলোক দাসের ছেলে।

মাগুরা জেলা মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার দুপুরে মাগুরা শহরের হাসপাতাল পাড়া এলাকা থেকে ১১ এম্পুল প্যাথেডিন সহ তাদের আটক করা হয়। পরে মোবাইল কোর্টে উপস্থাপন করা হলে নির্বাহী ম্যাজিস্ট্রেট মাগুরা সদর ভূমি কর্মকর্তা মেহেদি হাসান অনুপ দাসকে ৩ মাসের কারাদণ্ড দিয়েছেন। অন্যদিকে আলেয়া ক্লিনিকের ম্যানেজার হাসানের নামে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে সদর থানায় মামলা দায়ের করা হয়েছে।

মাগুরা মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক আবদুর রহিম জানান, তারা দীর্ঘদিন ধরে মাগুরায় অবৈধভাবে প্যাথেডিনের ব্যবসা করে আসছিল। মাদক কারবারিদের দৌরাত্ম রোধে নিয়মিত অভিযান অব্যাহত থাকবে বলেও তিনি জানান।

শেয়ার করুন...




©All rights reserved Magura Protidin. 2018-2022
IT & Technical Support : BS Technology