আজ, বৃহস্পতিবার | ৪ঠা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | রাত ৪:০৫

ব্রেকিং নিউজ :
আবার হামলার শিকার হলেন নাসীরুদ্দিন পাটওয়ারী মাগুরা থেকে প্রত্যাহার হলেন জেলা প্রশাসক আব্দুল্লাহ আল মাহমুদ মাগুরায় ইসলামী ব্যাংক গ্রাহক ফোরামের মানববন্ধন মিরপুরে বাসা থেকে বৃদ্ধার পচাগলা মরদেহ উদ্ধার, মৃত্যু নিয়ে রহস্য মাগুরায় নতুন জেলা প্রশাসক হিসেবে যোগ দিচ্ছেন মোতাকাব্বীর আহমেদ আবার বাড়লো জ্বালানি তেলের দাম মাগুরায় চোরাই ৫টি মোটরসাইকেলসহ চোর সিণ্ডিকেটের এক সদস্য গ্রেফতার দুই মহাদেশ সফরের উদ্দেশ্যে দেশ ছাড়লেন এমপি মনোয়ার খান এআই ট্রাফিক ব্যবস্থা ঘিরে নতুন প্রতারণা-বিআরটিএ-এর সতর্কবার্তা স্বর্ণজয়ী ইয়াসমিনকে শ্রীপুরে সংবর্ধনা, বালিকা ফুটবল দলও পেল পুরস্কার

মাগুরায় প্রশিক্ষিত নারীদের মধ্যে নকশী কাঁথা সেলাই উপকরণ বিতরণ

মাগুরা প্রতিদিন ডটকম : মাগুরায় সেচ্ছাসেবী সংস্থা অঙ্গণ নারী ও শিশু উন্নয়ন সংস্থার পক্ষ থেকে প্রশিক্ষণপ্রাপ্ত ৪০ জন নারীকে নকশী কাঁথা সেলাইয়ের উপকরণ বিতরণ করা হয়েছে।

দুই সপ্তাহ প্রশিক্ষণ শেষে সেবচ্ছাসেবী সংস্থা ‘অংগন নারী ও শিশু উন্নয়ন সংস্থার’ কলেজ পাড়াস্থ অফিস কার্যালয়ে মঙ্গলবার মাগুরা-১ আসনের সংসদ সদস্য এডভোকেট সাইফুজ্জামান শিখর প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ উপকরণ বিতরণ করেন।

জেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের উপ-পরিচালক আব্দুল আওয়ালের সভাপতিত্বে উপকরণ বিতরণ অনুষ্ঠানে বক্তব্য রাখেন মাগুরা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শামীম খান, সদর উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আব্দুল মান্নান, সংস্থার নির্বাহী পরিচালক কাজী জেনিস ফারজানা প্রমুখ।

নারী উদ্যোক্তা ও সংস্থার পরিচালক কাজী জেনিস ফারজানা জানান, বিগত ২০ বছর ধরে মাগুরার সুবিধাবঞ্চিত নারীদের অর্থনৈতিক ও সামাজিক ক্ষমতায়নের জন্য সংস্থাটি কাজ করে যাচ্ছে।

নকশি কাঁথা, ভার্মী কম্পোস্ট ও মিশ্র ফুল ও ফল চাষ বিষয়ে নারীদের প্রশিক্ষণ চলছে। ২ সপ্তাহ ব্যাপী প্রতিটি ব্যাচে ৪০ থেকে ৪৫ জন নারী এ প্রশিক্ষণে অংশ নিচ্ছে। ইতোমধ্যে মাগুরা সদর ও শালিখায় ৪০টি ব্যাচের প্রশিক্ষণ সম্পন্ন হয়েছে। খুব শিগগিরই শ্রীপুর উপজেলায় নারীদের প্রশিক্ষণ শুরু হবে বলেও তিনি জানান।

শেয়ার করুন...




©All rights reserved Magura Protidin. 2018-2022
IT & Technical Support : BS Technology