আজ, সোমবার | ১লা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | রাত ৩:১২

ব্রেকিং নিউজ :
আবার বাড়লো জ্বালানি তেলের দাম মাগুরায় চোরাই ৫টি মোটরসাইকেলসহ চোর সিণ্ডিকেটের এক সদস্য গ্রেফতার দুই মহাদেশ সফরের উদ্দেশ্যে দেশ ছাড়লেন এমপি মনোয়ার খান এআই ট্রাফিক ব্যবস্থা ঘিরে নতুন প্রতারণা-বিআরটিএ-এর সতর্কবার্তা স্বর্ণজয়ী ইয়াসমিনকে শ্রীপুরে সংবর্ধনা, বালিকা ফুটবল দলও পেল পুরস্কার জঙ্গল সলিমপুরে র‍্যাব -পুলিশের ক্যাম্প বুলডোজারে গুঁড়িয়ে দিয়েছে ইয়াসিন বাহিনী তেলবোঝাই ট্রাক ছিনতাই, চালককে হত্যা—এক সপ্তাহ পর উন্মোচিত চাঞ্চল্যকর রহস্য মাত্র ১শ ২০ টাকায় পুলিশের চাকরি সংসদ ভবন থেকে উধাও ১৩৪৩ কপার বার, তদন্তে অনিয়মের অভিযোগ ঝিনাইদহ ছাত্রদল নেতার মামলায় এনসিপির কেন্দ্রীয় নেতা তারেক গ্রেফতার

মাগুরায় বর্নাঢ্য আয়োজনে এনটিভি’র প্রতিষ্ঠা বার্ষিকী পালন

মাগুরা প্রতিদিন ডটকম : বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে মঙ্গলবার মাগুরায় জনপ্রিয় টেলিভিশন চ্যানেল এনটিভি’র ১৫তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে। এরমধ্যে র‌্যালী, আলোচনা সভা ও কেক কাটা ছিল অন্যতম।

মঙ্গলবার সকাল সাড়ে ১১টায় মাগুরা প্রেসক্লাব চত্বর থেকে বর্ণাঢ্য র‌্যালি বের করা হয়।

পরে প্রেসক্লাব মিলনায়তনে প্রেসক্লাব মিলনায়তনে মিহির লাল কুরির সভাপতিত্বে এনটিভি’র মাগুরা ষ্টাফ করোসপন্ডেন্ট শফিকুল ইসলাম শফিকের সঞ্চালনায় শুভেচ্ছা বক্তব্য রাখেন মাগুরা জেলা প্রশাসক মুহাম্মদ আতিকুর রহমান, পুলিশ সুপার খান মোহাম্মদ রেজওয়ান, জেলা আওয়ামীলীগ সভাপতি আলহাজ্ব তানজেল হোসেন খান, জেলা তথ্য অফিসার রেজাউল করিম, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শামীম খান, ক্রীড়া সংগঠক সৈয়দ বারিক আনজাম বারকি প্রমূখ।

র‌্যালী ও আলোচনা সভায় বিভিন্ন শ্রেণী পেশার মানুষ অংশ নেন।

শেয়ার করুন...




©All rights reserved Magura Protidin. 2018-2022
IT & Technical Support : BS Technology