আজ, সোমবার | ২৭শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ | সকাল ৮:৪৯

ব্রেকিং নিউজ :
মিরপুরে যুবদল কর্মী হত্যা: মাগুরা থেকে জিয়াউর রহমান রাজু আটক মাগুরায় জেলা পুলিশের উদ্যোগে ১০ হাজার বৃক্ষরোপণ ও চারা বিতরণ কর্মসূচির উদ্বোধন কালের সাক্ষী লাকার্তা সিকদার বাড়ি: শরীয়তপুরের এক অনন্য ঐতিহাসিক উপাখ্যান পদত্যাগ করলেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন শালিখায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে যুবকের মৃত্যু মহম্মদপুরে পুকুরে ডুবে চাচাতো দুই বোনের মৃত্যু মাগুরায় স্কুল ছাত্রী ধর্ষণে ব্যর্থ হয়ে হত্যা মামলায় এক যুবকের মৃত্যুদণ্ড শেখ হাসিনার দেশে ফিরে আদালতে উপস্থিত হওয়া একমাত্র আইনি পথ চাঁদপুরে ট্রান্সফরমার খোলার সময় বিদ্যুৎস্পৃষ্টে প্রাণ গেল ব্যক্তির মাগুরায় অনলাইন জুয়া চক্রের মাস্টার এজেন্টসহ দুই জন গ্রেফতার

মাগুরায় বাড়িতে বাড়িতে চলছে তথ্য অফিসের উন্মুক্ত উঠোন বৈঠক

মাগুরা প্রতিদিন ডটকম : মাগুরা জেলা তথ্য অফিসের আয়োজনে মাননীয় প্রধানমন্ত্রীর ১০টি বিশেষ উদ্যোগ নিয়ে বাড়িতে বাড়িতে চলছে উঠোন বৈঠক।

“সমৃদ্ধির অগ্রযাত্রায় বাংলাদেশ” শীর্ষক প্রচার কার্যক্রমের আওতায় বৃহস্পতিবার সদর উপজেলার শত্রুজিতপুর গ্রামের মোল্যা পাড়ায় কৃষক আলাউদ্দিন খানের বাড়িতে অনুষ্ঠিত হলো ‍উন্মুক্ত বৈঠক।

মাগুরা জেলা তথ্য অফিসার মোঃ রেজাউল করিমের সভাপতিত্বে উন্মুক্ত বৈঠকে প্রধান অতিথি ছিলেন মাগুরার জেলা শিশু বিষয়ক কর্মকর্তা আহম্মদ আল হোসেন।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী অধ্যাপক খান শফিউল্লাহ ও শত্রুজিত্পুর ইউনিয়নের মহিলা মেম্বার মোছাঃ রোমানা আক্তার।

উন্মুক্ত বৈঠকে অতিথি‍রা মাননীয় প্রধানমন্ত্রীর ১০টি বিশেষ উদ্যোগ এবং বিগত ১০ বছরের সরকারের বিভিন্ন সেক্টরের উন্নয়ন কর্মকাণ্ড, বাল্যবিবাহ প্রতিরোধ, শিক্ষা, মাদক ও জঙ্গিবাদ ইত্যাদি বিষয়ে সচেতনতা সৃষ্টিতে আলোচনা করেন।

উঠোন বৈঠকে ধনেশ্বরগাতি ইউনিয়ন পরিষদের দেড় শতাধিক নারী, শিশু ও কিশোরী উপস্থিত ছিলেন।

শেয়ার করুন...




©All rights reserved Magura Protidin. 2018-2022
IT & Technical Support : BS Technology