আজ, রবিবার | ১৯শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ | রাত ৩:৪৭

ব্রেকিং নিউজ :
চাঁদপুরে ট্রান্সফরমার খোলার সময় বিদ্যুৎস্পৃষ্টে প্রাণ গেল ব্যক্তির মাগুরায় অনলাইন জুয়া চক্রের মাস্টার এজেন্টসহ দুই জন গ্রেফতার জাতীয় পর্যায়ে  মাগুরার হুমাইরা সারাদেশে প্রথম শরীয়তপুরের বুকে এক টুকরো ইতিহাস: ছায়াঘেরা ‘ছয়গাঁও সিকদার বাড়ি’র খোঁজে শালিখায় ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর মাঝে শিক্ষাবৃত্তি, বাইসাইকেল ও সেলাই মেশিন বিতরণ শ্রীপুরে বিশ্ব জনসংখ্যা দিবসে সম্মাননা পেলেন শ্রেষ্ঠরা সরকারি কর্মকর্তাকে হুমকি দেওয়ায় শালিখা যুবদল নেতা নয়ন মুন্সী বহিস্কার জাদুশিল্প পেল রাষ্ট্রীয় স্বীকৃতি, সংস্কৃতি মন্ত্রণালয়ের অন্তর্ভুক্তির ঘোষণা যুগ্ম সচিব পদে পদোন্নতি পেলেন মাগুরা জেলা প্রশাসক মোতাকাব্বীর আহমেদ এইচএসসিতে মাগুরায় ২৫০ শিক্ষার্থী অনুপস্থিত

মাগুরায় বিজ্ঞান বিষয়ক সেমিনার ও কুইজ প্রতিযোগিতা

মাগুরা প্রতিদিন ডটকম : জাতীয় বিজ্ঞান এবং প্রযুক্তি জাদুঘরের উদ্যোগে মাগুরায় হয়ে গেলো বিজ্ঞান বিষয়ক সেমিনার ও কুইজ প্রতিযোগিতা। শনিবার শিক্ষার্থীদের বিজ্ঞান বিষয়ে উদ্বুদ্ধ করতে স্থানীয়ভাবে এ আয়োজন করে স্থানীয় জেলা প্রশাসন।

মাগুরা জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আয়োজিত সেমিনার ও কুইজ প্রতিযোগিতায় জেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান থেকে বাছাই করা মাধ্যমিক পর্যায়ের শিক্ষার্থীরা অংশ নেয়।

মাগুরার অতিরিক্ত জেলা প্রশাসক আক্তারুন্নাহারের সভাপতিত্বে অনুষ্ঠিত সেমিনারে মানুষের দৈনন্দিন জীবনে বিজ্ঞান শিক্ষার গুরুত্বের উপর বক্তব্য দেন বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক, শিক্ষার্থী ও জেলার বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা।

“বিজ্ঞান শিক্ষাই বিজ্ঞানমনস্ক জাতি গঠনের নিয়ামক শক্তি” শিরোণামে মূল প্রবন্ধ উপস্থাপন করেন মাগুরা সরকারি উচ্চ বিদ্যালয়ের সহকারি শিক্ষক (ভৌত বিজ্ঞান) মোঃ রুহোল আমিন।

সেমিনার শেষে দুপুরে মাগুরা সরকারি উচ্চ বিদ্যালয়ে চার উপজেলা থেকে বাছাই করা ১২টি দলের মধ্যে অনুষ্ঠিত হয় কুইজ প্রতিযোগিতা। এতে প্রথম স্থান অধিকার করে সদর উপজেলার জাগলা এইচ এম হাইস্কুলের শিক্ষার্থিরা। বিভাগীয় পর্যায়ের প্রতিযোগিতায় এই দলটি মাগুরা জেলার প্রতিনিধিত্ব করবে।

শেয়ার করুন...




©All rights reserved Magura Protidin. 2018-2022
IT & Technical Support : BS Technology