আজ, রবিবার | ১৯শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ | রাত ৩:৫০

ব্রেকিং নিউজ :
চাঁদপুরে ট্রান্সফরমার খোলার সময় বিদ্যুৎস্পৃষ্টে প্রাণ গেল ব্যক্তির মাগুরায় অনলাইন জুয়া চক্রের মাস্টার এজেন্টসহ দুই জন গ্রেফতার জাতীয় পর্যায়ে  মাগুরার হুমাইরা সারাদেশে প্রথম শরীয়তপুরের বুকে এক টুকরো ইতিহাস: ছায়াঘেরা ‘ছয়গাঁও সিকদার বাড়ি’র খোঁজে শালিখায় ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর মাঝে শিক্ষাবৃত্তি, বাইসাইকেল ও সেলাই মেশিন বিতরণ শ্রীপুরে বিশ্ব জনসংখ্যা দিবসে সম্মাননা পেলেন শ্রেষ্ঠরা সরকারি কর্মকর্তাকে হুমকি দেওয়ায় শালিখা যুবদল নেতা নয়ন মুন্সী বহিস্কার জাদুশিল্প পেল রাষ্ট্রীয় স্বীকৃতি, সংস্কৃতি মন্ত্রণালয়ের অন্তর্ভুক্তির ঘোষণা যুগ্ম সচিব পদে পদোন্নতি পেলেন মাগুরা জেলা প্রশাসক মোতাকাব্বীর আহমেদ এইচএসসিতে মাগুরায় ২৫০ শিক্ষার্থী অনুপস্থিত

মাগুরায় ব্যাপক উত্সব আমেজে মুজিববর্ষের ক্ষণগণনা যন্ত্র উদ্বোধন

মাগুরা প্রতিদিন ডটকম : জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম শতবার্ষিকীর ক্ষণগণনা যন্ত্রের উদ্বোধন উপলক্ষে মাগুরায় ব্যাপক সমাবেশ, আলোচনাসভা এবং সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

মুজিববর্ষের ক্ষণগণনা যন্ত্র উদ্বোধন উপলক্ষে বিকালে শহরের চৌরঙ্গী মোড়ে ব্যাপক সমাগমের আয়োজন করা হয়। যেখানে দুপুর তিনটা থেকে জেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থি, শিক্ষক, সরকারি বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা কর্মচারি, জেলা আওয়ামীলীগ, যুবলীগ, ছাত্রলীগ, স্বেচ্ছাসেবকলী এবং মহিলা আওয়ামীলীগের নেতা-কর্মী সমর্থক, মুক্তিযোদ্ধা সংসদ, জেলার বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক সংগঠনসহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষের জমায়েত হয়।

পরে বিকাল ৫টায় মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা জাতীয় প্যারেড স্কায়ার থেকে একযোগে সারাদেশে স্থাপিত ক্ষণগণনা যন্ত্রের উদ্বোধন করেন।

উদ্বোধনী অনুষ্ঠানে স্থানীয় সংসদ সদস্য অ্যাডভোকেট সাইফুজ্জামান শিখর, জেলা প্রশাসক ডক্টর আশরাফুল আলম, পুলিশ সুপার খান মুহাম্মদ রেজোয়ান, পৌর মেয়র খুরশিদ হায়দার টুটুল, সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান আবু নাসির বাবলু, জেলা মুক্তিযোদ্ধা কমাণ্ডার মোল্যা নবুয়ত আলি সহ আরো অনেকে উপস্থিত ছিলেন।

পরে সন্ধ্যায় শহরের নোমানি ময়দানে ক্ষণগণনা যন্ত্র উদ্বোধনকে কেন্দ্র করে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

শেয়ার করুন...




©All rights reserved Magura Protidin. 2018-2022
IT & Technical Support : BS Technology