আজ, রবিবার | ১৯শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ | রাত ৩:১৫

ব্রেকিং নিউজ :
চাঁদপুরে ট্রান্সফরমার খোলার সময় বিদ্যুৎস্পৃষ্টে প্রাণ গেল ব্যক্তির মাগুরায় অনলাইন জুয়া চক্রের মাস্টার এজেন্টসহ দুই জন গ্রেফতার জাতীয় পর্যায়ে  মাগুরার হুমাইরা সারাদেশে প্রথম শরীয়তপুরের বুকে এক টুকরো ইতিহাস: ছায়াঘেরা ‘ছয়গাঁও সিকদার বাড়ি’র খোঁজে শালিখায় ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর মাঝে শিক্ষাবৃত্তি, বাইসাইকেল ও সেলাই মেশিন বিতরণ শ্রীপুরে বিশ্ব জনসংখ্যা দিবসে সম্মাননা পেলেন শ্রেষ্ঠরা সরকারি কর্মকর্তাকে হুমকি দেওয়ায় শালিখা যুবদল নেতা নয়ন মুন্সী বহিস্কার জাদুশিল্প পেল রাষ্ট্রীয় স্বীকৃতি, সংস্কৃতি মন্ত্রণালয়ের অন্তর্ভুক্তির ঘোষণা যুগ্ম সচিব পদে পদোন্নতি পেলেন মাগুরা জেলা প্রশাসক মোতাকাব্বীর আহমেদ এইচএসসিতে মাগুরায় ২৫০ শিক্ষার্থী অনুপস্থিত

মাগুরায় ভারত-বাংলাদেশ সোনালী অতিত ক্লাবের প্রীতি ফুটবল

মাগুরা প্রতিদিন ডটকম : শুক্রবার মাগুরায় বীর মুক্তিযোদ্ধা আছাদুজ্জামান স্টেডিয়ামে ভারতের কোলকাতা এবং বাংলাদেশ সোনালী অতিত ক্লাবের মধ্যে আন্তর্জাতিক প্রিতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে।

প্রধানমন্ত্রীর সহকারি একান্ত সচিব এড. সাইফুজ্জামান শিখরের পৃষ্টপোষকতায় এবং জেলা ক্রীড়া সংস্থার উদ্যোগে আয়োজিত ফুটবল ম্যাচের উদ্বোধন করেন মাগুরা জেলা প্র্রশাসক মুহম্মদ আতিকুর রহমান।

বিকাল ৪ টায় অনুষ্ঠিত ফুটবল ম্যাচে বাংলাদেশের মাগুরা জেলা সোনালী অতিত ক্লাবের পক্ষে জাতীয় দলের প্রাক্তন ফুটবলার আসলামের নেতৃত্বে খেলায় অংশ নেন সাব্বির, আলফাজ, আরমান, নকিব, উজ্জ্বল, লাজুক, ইউনুস, বারকি, আহমদ, জাকির ও হিমু।

অন্যদিকে ভারতের কলকাতার বেঙ্গল সোনালী অতিত ক্লাবের পক্ষে পার্থ রায়ের নেতৃত্বে খেলায় অংশ নেন কোশিক চক্রবর্তি, অয়ন দাস, সমরেশ চক্রবর্তি, নান্টু দাস, কৃষ্ণা বণিক, পলাশ রায়, অনুপ সাহা, দীপক গায়েন, অয়ন মজুমদার, নিহার রনজন মল্লিক এবং দেবাশিষ চক্রবর্তি।

অত্যন্ত প্রতিযোগিতাপূর্ণ এ খেলায় কোলকাতা সোনালী অতিত ক্লাব ২-১ গোলে বাংলাদেশ সোনালী অতিত ক্লাবকে পরাজিত করে। কোলকাতার পক্ষে গোল করেন অয়ন মজুমদার এবং পলাশ রায়। আর বাংলাদেশের পক্ষে গোল করেন আরমান।

শেয়ার করুন...




©All rights reserved Magura Protidin. 2018-2022
IT & Technical Support : BS Technology