আজ, রবিবার | ১৯শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ | রাত ৩:৫১

ব্রেকিং নিউজ :
চাঁদপুরে ট্রান্সফরমার খোলার সময় বিদ্যুৎস্পৃষ্টে প্রাণ গেল ব্যক্তির মাগুরায় অনলাইন জুয়া চক্রের মাস্টার এজেন্টসহ দুই জন গ্রেফতার জাতীয় পর্যায়ে  মাগুরার হুমাইরা সারাদেশে প্রথম শরীয়তপুরের বুকে এক টুকরো ইতিহাস: ছায়াঘেরা ‘ছয়গাঁও সিকদার বাড়ি’র খোঁজে শালিখায় ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর মাঝে শিক্ষাবৃত্তি, বাইসাইকেল ও সেলাই মেশিন বিতরণ শ্রীপুরে বিশ্ব জনসংখ্যা দিবসে সম্মাননা পেলেন শ্রেষ্ঠরা সরকারি কর্মকর্তাকে হুমকি দেওয়ায় শালিখা যুবদল নেতা নয়ন মুন্সী বহিস্কার জাদুশিল্প পেল রাষ্ট্রীয় স্বীকৃতি, সংস্কৃতি মন্ত্রণালয়ের অন্তর্ভুক্তির ঘোষণা যুগ্ম সচিব পদে পদোন্নতি পেলেন মাগুরা জেলা প্রশাসক মোতাকাব্বীর আহমেদ এইচএসসিতে মাগুরায় ২৫০ শিক্ষার্থী অনুপস্থিত

মাগুরায় ভুল অপারেশনের দায়ে ডাক্তার নন্দ দুলালকে এক বছরের কারাদণ্ড

মাগুরা প্রতিদিন ডটকম : ভুল অপারেশনে রোগির পঙ্গুত্বের দায়ে মাগুরা সরকারি মাতৃ সদনের চিকিত্সক নন্দ দুলাল বিশ্বাসকে ১ বছরের কারাদণ্ড দিয়েছে আদালত।

মাগুরার মূখ্য বিচারিক হাকিম মোহাম্মদ জিয়াউর রহমান বৃহস্পতিবার এই দণ্ডাদেশ দিয়েছেন। একই সাথে ১০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরো ৩ মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়েছে।

মামলার রাষ্ট্র পক্ষের আইনজীবী অ্যাডভোকেট ওয়াজেদা সিদ্দিকী জানান, ২০১২ সালের ১৩ মার্চ সন্ধ্যায় চিকিত্সক নন্দ দুলাল মাগুরা শহরের আরোগ্য ক্লিনিকে জেলার সদর উপজেলার হাজিপুর গ্রামের প্রসূতি সালমা খাতুনের শরীরে অস্ত্রপচারের সময় মুত্রনালি কেটে ফেলেন। এতে সালমা খাতুন পরবর্তিতে পঙ্গুত্ব বরণ করেন। এ ঘটনার পর ৩ মে ২০১২ তারিখে সালমা খাতুনের স্বামী নুরুল হাকিম তুহিন বাদি হয়ে মাগুরার জ্যেষ্ঠ বিচারিক হাকিমের আদালতে এ বিষয়ে একটি মামলা দায়ের করেন।

আদালত মামলাটি আমলে নিলে ১৯ মে ২০১২ তারিখে সদর থানায় নিয়মিত মামলা হিসেবে নথিভুক্ত হয়। পরে মাগুরা সদর থানার তৎকালিন উপ-পরিদর্শক জাবিদ হাসান তদন্ত শেষে পরের বছর ৭ জানুয়ারি তারিখে আদালতে অভিযোগপত্র দাখিল করেন। অবশেষে বৃহস্পতিবার অভিযুক্ত চিকিত্সক নন্দ দুলালের স্বীকারোক্তি ও সাক্ষ্য প্রমাণের ভিত্তিতে দণ্ডবিধির ৩০৮ ধারায় বিজ্ঞ বিচারক তাকে ১ বছরের সশ্রম কারাদণ্ড, ১০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরো ৩ মাসের বিনাশ্রম কারাদণ্ডাদেশ প্রদান করেন।

আসামি পক্ষের আইনজীবী অ্যাডভোকেট কুমুদ রঞ্জন বিশ্বাস জানান, বিজ্ঞ আদালত আসামীকে কারাদণ্ড দিলেও আগামি ৩০ দিনের মধ্যে আপিল শর্তে একই আদালতে আসামির জামিন আবেদন কর‍া হলে বিজ্ঞ বিচারক তা মঞ্জুর করেছেন।

শেয়ার করুন...




©All rights reserved Magura Protidin. 2018-2022
IT & Technical Support : BS Technology