আজ, শুক্রবার | ১২ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | সকাল ১১:২৭

ব্রেকিং নিউজ :
পিকআপ ভাড়া করে চুরি-চোরাই ছাগল-গরু সহ তিনজন আটক কারাগারে ড্রাগ ডিলার তন্বীর নেটওয়ার্ক বিস্তারের চেষ্টা রুখে দিলেন মাগুরা জেল সুপার অসচ্ছল বন্দীদের আইনি সহায়তা দিতে মাগুরা ডিসির নির্দেশনা মাগুরায় মেয়াদোত্তীর্ণ কীটনাশক বিক্রি, ৭৫ হাজার টাকা জরিমানা৭ দিন দোকান বন্ধ অধিক বয়সী কারাবন্দিদের জন্যে মাগুরা কারাকর্তৃপক্ষের মানবিক উদ্যোগ মাগুরায় নবাগত জেলা প্রশাসকের সাথে সাংবাদিকদের মতবিনিময় সভা মাগুরার নয়ন ও সুমন যুবদলের কেন্দ্রীয় কমিটিতে যুগ্ম সম্পাদক আবার হামলার শিকার হলেন নাসীরুদ্দিন পাটওয়ারী মাগুরা থেকে প্রত্যাহার হলেন জেলা প্রশাসক আব্দুল্লাহ আল মাহমুদ মাগুরায় ইসলামী ব্যাংক গ্রাহক ফোরামের মানববন্ধন

মাগুরায় মটর সাইকেলের মুখোমুখি সংঘর্ষে ২ জন নিহত

মাগুরা প্রতিদিন ডটকম : ঢাকা থেকে ঈদ ফেরত যাত্রি বহনকারী একটি মটর সাইকেলের সঙ্গে অপর মটর সাইকেলের মুখোমুখি সংঘর্ষে মাগুরায় দুই যুবক নিহত হয়েছেন।

নিহতরা হচ্ছেন মাগুরা শহরের পারনান্দুয়ালি গ্রামের ব্যাপারি পাড়ার ওহিদুর রহমানের ছেলে বাধন বিশ্বাস (২৪) এবং যশোরের রামকৃষ্ণপুর গ্রামের আবদুস সালামের ছেলে নিশান (৩০)।

বৃহস্পতিবার বিকাল সাড়ে ৪ টার দিকে মাগুরার পারনান্দুয়ালি গ্রামের ছেলে বাধন নিজের পালসার মটর সাইকেল নিয়ে মাগুরা-ফরিদপুর মহাসড়কের তিন নম্বর ব্রিজ এলাকায় পৌঁছলে ঢাকা থেকে ছেড়ে আসা ভাড়ায় চালিত ডিসকোভার মটর সাইকেলের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এ সময় ঘটনাস্থলেই উভয় মটর সাইকেলের চালক নিহত হয়।

এ দূর্ঘটনায় ঈদ উপলক্ষে ঢাকা থেকে আসা মটর সাইকেল আরোহি আবদুল গফ্ফার গুরুতর আহত হয়েছেন। তাকে মাগুরা ২৫০ শয্যা হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এ ঘটনায় থানায় অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে বলে জানিয়েছেন সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জয়নাল আবেদিন।

শেয়ার করুন...




©All rights reserved Magura Protidin. 2018-2022
IT & Technical Support : BS Technology