আজ, রবিবার | ১৯শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ | রাত ৩:২৮

ব্রেকিং নিউজ :
চাঁদপুরে ট্রান্সফরমার খোলার সময় বিদ্যুৎস্পৃষ্টে প্রাণ গেল ব্যক্তির মাগুরায় অনলাইন জুয়া চক্রের মাস্টার এজেন্টসহ দুই জন গ্রেফতার জাতীয় পর্যায়ে  মাগুরার হুমাইরা সারাদেশে প্রথম শরীয়তপুরের বুকে এক টুকরো ইতিহাস: ছায়াঘেরা ‘ছয়গাঁও সিকদার বাড়ি’র খোঁজে শালিখায় ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর মাঝে শিক্ষাবৃত্তি, বাইসাইকেল ও সেলাই মেশিন বিতরণ শ্রীপুরে বিশ্ব জনসংখ্যা দিবসে সম্মাননা পেলেন শ্রেষ্ঠরা সরকারি কর্মকর্তাকে হুমকি দেওয়ায় শালিখা যুবদল নেতা নয়ন মুন্সী বহিস্কার জাদুশিল্প পেল রাষ্ট্রীয় স্বীকৃতি, সংস্কৃতি মন্ত্রণালয়ের অন্তর্ভুক্তির ঘোষণা যুগ্ম সচিব পদে পদোন্নতি পেলেন মাগুরা জেলা প্রশাসক মোতাকাব্বীর আহমেদ এইচএসসিতে মাগুরায় ২৫০ শিক্ষার্থী অনুপস্থিত

মাগুরায় মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক সৈয়দ আতর আলীর ৪৮তম মৃত্যু বার্ষিকী পালন

মাগুরা প্রতিদিন ডটকম : মাগুরা আওয়ামীলীগের প্রতিষ্ঠাতা, মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক, শহীদ সৈয়দ আতর আলীর ৪৮তম মৃত্যু বার্ষিকী পালিত হয়েছে।

রবিবার বিকেলে মৃত্যু বার্ষিকী উপলক্ষে সৈয়দ আতর আলী গণগ্রন্থাগার মিলনায়তনে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

শহীদ সৈয়দ আতর আলী গণগ্রন্থাগারের সদস্য সচিব আবু নাসির বাবলু’র সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মো: আলী আকবর।

অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন জেলা আওয়ামলীগ সভাপতি তানজেল হোসেন খান, সাবেক জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার মোল্যা নবুয়ত আলী, প্রফেসার হাবিবুল হাসান, সাবেক জেলা মুক্তিযোদ্ধা ডেপুটি কমাণ্ডার আব্দুর রহমান, সদর উপজেলার সাবেক কমান্ডার জহুরী আলম, অধ্যক্ষ কাজী নজরুল ইসলাম ফিরোজ, সমাজসেবক আব্দুর রউফ মাখন, মাগুরা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শামীম খান এবং জেলা ছাত্রলীগের সভাপতি মীর মেহেদী রুবেল।

অনুষ্ঠানে বক্তরা শহীদ সৈয়দ আতর আলীর কর্মময় জীবনের বিভিন্ন দিক তুলে ধরে আলোচনা করেন। অনুষ্ঠান সঞ্চালনা করেন অনুষ্ঠান উদযাপন কমিটির যুগ্ম-আহবায়ক অ্যাডভোকেট কাজী মিনহাজ উদ্দিন।

আলোচনাসভা শেষে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এর আগে শহীদের স্মরণে এক মিনিট নিরবতা পালন করা হয়।

আলোচনা অনুষ্ঠান ও দোয়া মাহফিলে গণগ্রন্থাগারের সদস্য, সুধীজন, পরিবারের সদস্যরাসহ নানা শ্রেণি পেশার মানুষ উপস্থিত ছিলেন।

শেয়ার করুন...




©All rights reserved Magura Protidin. 2018-2022
IT & Technical Support : BS Technology