আজ, সোমবার | ১লা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | রাত ১২:০৪

ব্রেকিং নিউজ :
আবার বাড়লো জ্বালানি তেলের দাম মাগুরায় চোরাই ৫টি মোটরসাইকেলসহ চোর সিণ্ডিকেটের এক সদস্য গ্রেফতার দুই মহাদেশ সফরের উদ্দেশ্যে দেশ ছাড়লেন এমপি মনোয়ার খান এআই ট্রাফিক ব্যবস্থা ঘিরে নতুন প্রতারণা-বিআরটিএ-এর সতর্কবার্তা স্বর্ণজয়ী ইয়াসমিনকে শ্রীপুরে সংবর্ধনা, বালিকা ফুটবল দলও পেল পুরস্কার জঙ্গল সলিমপুরে র‍্যাব -পুলিশের ক্যাম্প বুলডোজারে গুঁড়িয়ে দিয়েছে ইয়াসিন বাহিনী তেলবোঝাই ট্রাক ছিনতাই, চালককে হত্যা—এক সপ্তাহ পর উন্মোচিত চাঞ্চল্যকর রহস্য মাত্র ১শ ২০ টাকায় পুলিশের চাকরি সংসদ ভবন থেকে উধাও ১৩৪৩ কপার বার, তদন্তে অনিয়মের অভিযোগ ঝিনাইদহ ছাত্রদল নেতার মামলায় এনসিপির কেন্দ্রীয় নেতা তারেক গ্রেফতার

মাগুরায় মোটরসাইকেলসহ চোর চক্রের হোতা দিরাজ গ্রেপ্তার

মাগুরা প্রতিদিন ডটকম : মাগুরায় চুরি যাওয়া মোটরসাইকেল উদ্ধারসহ চোর চক্রের হোতা মাহিন শেখ ওরফে দিরাজকে (৩১) গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারকৃত মাহিন শহরের দোয়ারপাড় এলাকা মৃত মান্নান শেখের ছেলে।

মাগুরা সদর থানার অফিসার ইনচার্জ জয়নাল আবেদীন জানান, রবিবার সন্ধ্যায় সদরের ইছাখাদা এলাকার বাসিন্দা সুমন হোসেন শহরের বেবিপ্লাজায় মার্কেটের সামনে তার ১৫০ সিসির পালসার মোটরসাইকেলটি রেখে কেনা কাটার জন্য দোকানে যান। এর কিছুক্ষণের মধ্যেইতার মোটরসাইকেলটি চুরি হয়ে যায়। এ বিষয়ে সুমন হোসেন ওইদিনই মাগুরা সদর থানায় একটি মামলা দায়ের করলে পুলিশ মামলাটির তদন্ত শুরু করে। পরে ঘটনার রাতেই শহরের দোয়ারপাড় এলাকা থেকে চোর চক্রের হোতা মাহিন শেখ ওরফে দিরাজকে (৩১) গ্রেপ্তার করা হয়।

পরবর্তিতে গ্রেপ্তারকৃত মাহিনের স্বীকারোক্তি অনুযায়ি ঝিনাইদহ জেলার পবহাটি কলার হাট এলাকা থেকে চুরি হওয়া মোটরসাইকেলটি উদ্ধার করা হয়।

মাগুরার এই সংঘবদ্ধ চোর চক্রের অন্য সদস্যদের গ্রেপ্তারে অভিযান চলছে বলে সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জানিয়েছেন।

শেয়ার করুন...




©All rights reserved Magura Protidin. 2018-2022
IT & Technical Support : BS Technology