আজ, রবিবার | ১৯শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ | রাত ২:৫৯

ব্রেকিং নিউজ :
চাঁদপুরে ট্রান্সফরমার খোলার সময় বিদ্যুৎস্পৃষ্টে প্রাণ গেল ব্যক্তির মাগুরায় অনলাইন জুয়া চক্রের মাস্টার এজেন্টসহ দুই জন গ্রেফতার জাতীয় পর্যায়ে  মাগুরার হুমাইরা সারাদেশে প্রথম শরীয়তপুরের বুকে এক টুকরো ইতিহাস: ছায়াঘেরা ‘ছয়গাঁও সিকদার বাড়ি’র খোঁজে শালিখায় ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর মাঝে শিক্ষাবৃত্তি, বাইসাইকেল ও সেলাই মেশিন বিতরণ শ্রীপুরে বিশ্ব জনসংখ্যা দিবসে সম্মাননা পেলেন শ্রেষ্ঠরা সরকারি কর্মকর্তাকে হুমকি দেওয়ায় শালিখা যুবদল নেতা নয়ন মুন্সী বহিস্কার জাদুশিল্প পেল রাষ্ট্রীয় স্বীকৃতি, সংস্কৃতি মন্ত্রণালয়ের অন্তর্ভুক্তির ঘোষণা যুগ্ম সচিব পদে পদোন্নতি পেলেন মাগুরা জেলা প্রশাসক মোতাকাব্বীর আহমেদ এইচএসসিতে মাগুরায় ২৫০ শিক্ষার্থী অনুপস্থিত

মাগুরায় বোরো ধান ক্রয়ের লক্ষ্যে উন্মুক্ত লটারির মাধ্যমে কৃষক নির্বাচন

মাগুরা প্রতিদিন ডটকম : মাগুরায় বোরো ধান ক্রয়ের লক্ষ্যে কৃষক নির্বাচনের জন্যে শনিবার নিবন্ধিত কৃষকদের মধ্যে উন্মুক্ত লটারি করা হয়েছে।

বেলা ১২ টায় সদর উপজেলা পরিষদ চত্ত্বরে উন্মুক্ত লটারির মাধ্যমে কৃষক নির্বাচন কার্যক্রমের উদ্বোধন করেন মাগুরা-১ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট সাইফুজ্জামান শিখর।

এ সময় জেলা পরিষদ চেয়ারম্যান পঙ্কজ কুন্ডু, জেলা প্রশাসনের স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক মাহবুবুর রহমান, উপজেলা পরিষদ চেয়ারম্যান আবু নাসির বাবলু, উপজেলা নির্বাহী অফিসার আবু সুফিয়ান, সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জয়নাল আবেদিন, উপজেলা কৃষি কর্মকর্তাসহ আরো অনেকে উপস্থিত ছিলেন।

এ মৌসুমে সদর উপজেলার মোট ১ হাজার ১ শত জন কৃষকের কাছ থেকে ২৬ টাকা কেজি দরে ১ হাজার ৮৮০ মেট্রিক টন ধান ক্রয় করা হবে।

উদ্বোধনী অনুষ্ঠানে মাগুরা-১ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট সাইফুজ্জামান শিখর বলেন, প্রত্যন্ত অঞ্চলের কৃষকদের অধিকার নিশ্চিত করতে জননেত্রি শেখ হাসিনার নেতৃত্বে আমরা কাজ করে যাচ্ছি। ইতোমধ্যে যোগ্য কৃষক নির্বাচনের পর উন্মুক্ত লটারির মাধ্যমে কৃষকের তালিকা প্রনয়ন করা হচ্ছে।

মৌসুমের শুরুতেই ধান ক্রয়ের পদক্ষেপ নেয়ায় স্থানীয় কৃষকরা উপকৃত হবেন বলেও তিনি জানান।

শেয়ার করুন...




©All rights reserved Magura Protidin. 2018-2022
IT & Technical Support : BS Technology