আজ, বুধবার | ২২শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ | রাত ১:২০

ব্রেকিং নিউজ :
মহম্মদপুরে পুকুরে ডুবে চাচাতো দুই বোনের মৃত্যু মাগুরায় স্কুল ছাত্রী ধর্ষণে ব্যর্থ হয়ে হত্যা মামলায় এক যুবকের মৃত্যুদণ্ড শেখ হাসিনার দেশে ফিরে আদালতে উপস্থিত হওয়া একমাত্র আইনি পথ চাঁদপুরে ট্রান্সফরমার খোলার সময় বিদ্যুৎস্পৃষ্টে প্রাণ গেল ব্যক্তির মাগুরায় অনলাইন জুয়া চক্রের মাস্টার এজেন্টসহ দুই জন গ্রেফতার জাতীয় পর্যায়ে  মাগুরার হুমাইরা সারাদেশে প্রথম শরীয়তপুরের বুকে এক টুকরো ইতিহাস: ছায়াঘেরা ‘ছয়গাঁও সিকদার বাড়ি’র খোঁজে শালিখায় ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর মাঝে শিক্ষাবৃত্তি, বাইসাইকেল ও সেলাই মেশিন বিতরণ শ্রীপুরে বিশ্ব জনসংখ্যা দিবসে সম্মাননা পেলেন শ্রেষ্ঠরা সরকারি কর্মকর্তাকে হুমকি দেওয়ায় শালিখা যুবদল নেতা নয়ন মুন্সী বহিস্কার

মাগুরায় শনিবার থেকে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন শুরু

মাগুরা প্রতিদিন ডটকম : মাগুরায় শনিবার থেকে ১৪ দিন ব্যাপী জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন শুরু হয়েছে। এ ক্যাম্পেইন চলবে ১৭ অক্টোবর পর্যন্ত।

এবার জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইনে মাগুরায় ১ লাখ ১২ হাজার ১২২ শিশুকে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো হবে। ক্যাম্পেইনে ৬ থেকে ১১ মাস বয়সি শিশুদের একটি করে নীল রঙের ও ১২ থেকে ৫৯ মাস বয়সি শিশুদের লাল রঙের ক্যাপসুল খাওয়ানো হচ্ছে। একই সাথে ‘এ’ প্লাস ক্যাম্পেইন থেকে শিশুদের ৬ মাস বয়স পর্যন্ত মায়ের বুকের দুধ পান করানোর পরামর্শ দেয়ার পাশাপাশি ঘরে তৈরি পুষ্টি সমৃদ্ধ সুষম খাবার খাওয়ানোর বিষয়ে শিশুদের অভিভাবকদের বলা হচ্ছে।

এবার কর্মসূচি সফল করতে জেলার ১টি পৌরসভাসহ ৩৬টি ইউনিয়নের ৯৪১টি কেন্দ্রে ১১৮ জন সুপারভাইজার, ১ হাজার ৮৮২জন স্বেচ্ছাসেবক ও ২৯৪ জন মাঠ কর্মী নিয়োগ করা হয়েছে।

শেয়ার করুন...




©All rights reserved Magura Protidin. 2018-2022
IT & Technical Support : BS Technology