আজ, মঙ্গলবার | ২৫শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ | দুপুর ২:২৩

ব্রেকিং নিউজ :
জাসদ নেতা মাগুরার সাবেক উপজেলা চেয়ারম্যান এম এ আওয়াল আর নেই প্রধানমন্ত্রীর কার্যালয়ের হস্তক্ষেপে সংঘর্ষ এড়াল মহম্মদপুর বিএনপির দুইপক্ষ কর্মসংস্থান সৃষ্টি ও শিল্পায়নে মাগুরাকে এগিয়ে নিতে ঢাকায় উদ্যোক্তা কর্মশালা ট্রান্সফরমার চুরির সময় বিদ্যুৎ চলে আসায় বিদ্যুৎস্পৃষ্ট চোর মাগুরায় বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলা-ফলমেলা উদ্বোধন মাগুরায় সার ও বীজ মনিটরিং কমিটির সভা মাগুরায় আবালপুর হাওড় এলাকায় দুই মোটরসাইকেলের সংঘর্ষ, নিহত ২ মাগুরায় জাতীয় মৎস্য পক্ষ-২০২৬ উদ্বোধন শ্রীপুরে বেগম খালেদা জিয়ার জন্মদিন উপলক্ষে বিএনপির দোয়া মাহফিল সরকারি কাজে বাধা দিলে দলের হলেও ছাড় নয়: নিতাই রায় চৌধুরী

মাগুরায় শান্তিপূর্ণ ভোটগ্রহণে প্রস্তুত নির্বাচন কমিশন

মাগুরা প্রতিদিন ডটকম : ১৬ জানুয়ারি শনিবার মাগুরা পৌরসভা নির্বাচন। নির্বাচনে ভোট গ্রহণের জন্যে শুক্রবার দুপুরের পর সকল কেন্দ্রে পৌঁছে দেয়া হয়েছে ইভিএমসহ নির্বাচনী সরঞ্জাম। আইন-শৃক্সখলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ইতোমধ্যেই যাবতীয় ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

মাগুরা জেলা নির্বাচন অফিস সূত্রে জানা গেছে, মাগুরা পৌরসভার ৭৬ হাজার ৮৯৩ জন ভোটার এই প্রথম ইভিএম পদ্ধতিতে ৩৫টি কেন্দ্রে ২০৮টি কক্ষে তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন। পৌরসভায় মোট ভোটারের মধ্যে ৩৯ হাজার ২৮১ জন নারী এবং ৩৭ হাজার ৬১২ জন পুরুষ ভোটার রয়েছে।

নির্বাচনে মেয়র পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন আওয়ামীলীগ প্রার্থি খুরশীদ হায়দার টুটুল, বিএনপি প্রার্থি ইকবাল আখতার খান কাফুর এবং ইসলামী আন্দোলন বাংলাদেশ দলের প্রার্থি মশিউর রহমান।

২০১৫ সালে অনুষ্ঠিত পৌরসভা নির্বাচনেও উল্লেখিত তিন প্রার্থি প্রতিদ্বন্দ্বিতা করেন। ওই নির্বাচনে বিএনপি প্রার্থি ইকবাল আখতার খান কাফুরকে হারিয়ে মেয়র নির্বাচিত হন মাগুরা জেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক খুরশীদ হায়দার টুটুল।

এবারের নির্বাচনে মেয়র প্রার্থিদের পাশাপাশি ১০ জন সংরক্ষিত নারী কাউন্সিলর এবং ৩৭ জন সাধারণ কাউন্সিলর প্রতিদ্ব›িদ্বতা করছেন।

জেলা নির্বাচন অফিসার মো: ওলিউল ইসলাম জানান, নির্বাচন উপলক্ষে সব ধরনের প্রস্তুতি সম্পন্ন হয়েছে। দুপুরের পর মাগুরা পৌরসভার ৩৫ টি কেন্দ্রে নির্বাচনের সরঞ্জাম পৌঁছে দেয়া হয়েছে।

এ নির্বাচনে ৩৫ জন প্রিজাইডিং অফিসার, ২০৮ জন সহকারি প্রিজাইডিং অফিসার, ১ হাজার ৪০ জন পুলিশ সদস্য, ১ হাজার ৮৭২ জন আনসার, ৯ জন নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে ৯টি মোবাইল টিম, ৩ প্লাটুন বিজিবি, র‌্যাবের টিম ও পুলিশের বিশেষ টিমের সমন্বয়ে স্টাইকিং ফোর্স কাজ করবে।

নির্বাচনকে কেন্দ্র করে সর্বশেষ সময় পর্যন্ত কোন স্থানে অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি।

শেয়ার করুন...




©All rights reserved Magura Protidin. 2018-2022
IT & Technical Support : BS Technology