আজ, বুধবার | ২রা সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | রাত ১:৩৫

ব্রেকিং নিউজ :
মাগুরার খর্দ কছুন্দি গ্রামে বিক্ষোভ সমাবেশ মাগুরার শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা মামলায় হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল ভিডিও চালু রেখে পুলিশ নির্যাতনের ঘটনায় সাবেক ছাত্রদল নেতা নয়ন গ্রেফতার শ্রীপুরে পল্লিবিদ্যুতের গাফিলতিতে দিনমজুরের মৃত্যু, দুই কর্মী সাময়িক বরখাস্ত মাগুরায় টিএসপি-ডিএপি সারের সংকট, চাহিদার তুলনায় বরাদ্দ কম মাগুরায় ৫ লাখ টাকার চুক্তিতে সিআইডি সেজে অপহরণের চেষ্টা -৭ জন গ্রেফতার জাসদ নেতা মাগুরার সাবেক উপজেলা চেয়ারম্যান এম এ আওয়াল আর নেই প্রধানমন্ত্রীর কার্যালয়ের হস্তক্ষেপে সংঘর্ষ এড়াল মহম্মদপুর বিএনপির দুইপক্ষ কর্মসংস্থান সৃষ্টি ও শিল্পায়নে মাগুরাকে এগিয়ে নিতে ঢাকায় উদ্যোক্তা কর্মশালা ট্রান্সফরমার চুরির সময় বিদ্যুৎ চলে আসায় বিদ্যুৎস্পৃষ্ট চোর

মাগুরায় শুরু হচ্ছে জেলা দাবা লীগ

মাগুরা প্রতিদিন ডটকম : জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম শতবার্ষিকী উপলক্ষে মাগুরায় ৩ অক্টোবর থেকে শুরু হচ্ছে জেলা দাবা লীগ, ২০২০-২০২১।

মাগুরা শেখ কামাল ইনডোর স্টেডিয়ামে জেলা ক্রীড়া সংস্থা আয়োজিত এবারের দাবা লীগে জেলার মোট ১২ টি দল অংশ নিচ্ছে।

৩ অক্টোবর লীগের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে মাগুরা-১ আসনের সংসদ সদস্য এডভোকেট সাইফুজ্জামান শিখর উপস্থিত থাকবেন এবং লীগের উদ্বোধন করবেন মাগুরা জেলা প্রশাসক ডক্টর আশরাফুল আলম।

মাগুরা জেলা ক্রীড়া সংস্থার সহ-সভাপতি মাগুরা পুলিশ সুপার মোঃ জহিরুল ইসলামের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে মাগুরা জেলা পরিষদ চেয়ারম্যান পঙ্কজ কুন্ডু, সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান আবু নাসির বাবলু, পৌর মেয়র খুরশীদ হায়দার টুটুল, বাংলাদেশ দাবা ফেডারেশনের সাধারণ সম্পাদক সৈয়দ শাহাব উদ্দিন শামীম, যুগ্ম-সাধারণ সম্পাদক মাসুদুর রহমান মল্লিক উপস্থিত থাকবেন বলে দাবা-উপ কমিটির আহ্বায়ক এড. শাখারুল ইসলাম শাকিল জানিয়েছেন।

৫ অক্টোবর তিনদিন ব্যাপী আয়োজিত দাবা লীগের সমাপনি অনুষ্ঠানে স্থানীয় সংসদ সদস্য এডভোকেট সাইফুজ্জামান শিখর উপস্থিত থেকে বিজয়ী দলের মধ্যে পুরস্কার বিতরণ করবেন বলে জানিয়েছেন মাগুরা জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক আলহাজ্ব মকবুল হোসেন।

শেয়ার করুন...




©All rights reserved Magura Protidin. 2018-2022
IT & Technical Support : BS Technology