আজ, রবিবার | ১৯শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ | রাত ৩:৪৬

ব্রেকিং নিউজ :
চাঁদপুরে ট্রান্সফরমার খোলার সময় বিদ্যুৎস্পৃষ্টে প্রাণ গেল ব্যক্তির মাগুরায় অনলাইন জুয়া চক্রের মাস্টার এজেন্টসহ দুই জন গ্রেফতার জাতীয় পর্যায়ে  মাগুরার হুমাইরা সারাদেশে প্রথম শরীয়তপুরের বুকে এক টুকরো ইতিহাস: ছায়াঘেরা ‘ছয়গাঁও সিকদার বাড়ি’র খোঁজে শালিখায় ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর মাঝে শিক্ষাবৃত্তি, বাইসাইকেল ও সেলাই মেশিন বিতরণ শ্রীপুরে বিশ্ব জনসংখ্যা দিবসে সম্মাননা পেলেন শ্রেষ্ঠরা সরকারি কর্মকর্তাকে হুমকি দেওয়ায় শালিখা যুবদল নেতা নয়ন মুন্সী বহিস্কার জাদুশিল্প পেল রাষ্ট্রীয় স্বীকৃতি, সংস্কৃতি মন্ত্রণালয়ের অন্তর্ভুক্তির ঘোষণা যুগ্ম সচিব পদে পদোন্নতি পেলেন মাগুরা জেলা প্রশাসক মোতাকাব্বীর আহমেদ এইচএসসিতে মাগুরায় ২৫০ শিক্ষার্থী অনুপস্থিত

মাগুরায় “সাইবার নিরাপত্তা ও আমাদের ভবিষ্যত্”শীর্ষক সেমিনার

মাগুরা প্রতিদিন ডটকম : মাগুরায় বুধবার “সাইবার নিরাপত্তা ও আমাদের ভবিষ্যত্”শীর্ষক এক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।

প্রটেক্ট আস কিডস ফাউন্ডেশন, আমেরিকা আয়োজিত এ সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাগুরা পুলিশ সুপার খান মোহাম্মদ রেজোয়ান।

দুপুরে মাগুরা প্রেসক্লাবে প্রটেক্স আস কিডস ফাউণ্ডেশনের বাংলাদেশ প্রতিনিধি সংবাদ পাঠিকা শারমিন নাহারের সভাপতিত্বে অনুষ্ঠিত সেমিনারে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাগুরা প্রেসক্লাব সাধারণ সম্পাদক শামিম আহমেদ খান।

সেমিনারে জানানো হয়, দেশে ১১টি ধাপে সাইবার অপরাধ সংগঠিত হচ্ছে। যেসব অপরাধের শিকার হচ্ছেন বেশিরভাগ ক্ষেত্রেই নারী। পুলিশের একাধিক গোয়েন্দা সংস্থা সাইবার অপরাধ নিয়ন্ত্রণে কাজ করে যাচ্ছে। পাশাপাশি অন্যান্য সংস্থাগুলোও অপরাধ নিয়ন্ত্রণের জন্য কাজ করছে।

এ অবস্থায় সাইবার নিরাপত্তা আমাদের ভবিষ্যত্ প্রজন্মের জন্য কতটা সহায়ক এবং কীভাবে এ থেকে নিজেকে সুরক্ষিত রাখা যায় সেসব বিষয়ের উপর সেমিনারে আলোকপাত করা হয়। পাশাপাশি নিজেদের সুরক্ষিত রাখতে সচেতনা বৃদ্ধির প্রতি জোর দেয়া হয়।

সেমিনারে বিভিন্ন গণমাধ্যমে কর্মরত সাংবাদিকদের পাশাপাশি জেলা শহরের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে অধ্যায়নরত ছাত্র-ছাত্রীরা অংশ নেন।

শেয়ার করুন...




©All rights reserved Magura Protidin. 2018-2022
IT & Technical Support : BS Technology