আজ, বুধবার | ২রা সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | রাত ১:২৫

ব্রেকিং নিউজ :
মাগুরার খর্দ কছুন্দি গ্রামে বিক্ষোভ সমাবেশ মাগুরার শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা মামলায় হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল ভিডিও চালু রেখে পুলিশ নির্যাতনের ঘটনায় সাবেক ছাত্রদল নেতা নয়ন গ্রেফতার শ্রীপুরে পল্লিবিদ্যুতের গাফিলতিতে দিনমজুরের মৃত্যু, দুই কর্মী সাময়িক বরখাস্ত মাগুরায় টিএসপি-ডিএপি সারের সংকট, চাহিদার তুলনায় বরাদ্দ কম মাগুরায় ৫ লাখ টাকার চুক্তিতে সিআইডি সেজে অপহরণের চেষ্টা -৭ জন গ্রেফতার জাসদ নেতা মাগুরার সাবেক উপজেলা চেয়ারম্যান এম এ আওয়াল আর নেই প্রধানমন্ত্রীর কার্যালয়ের হস্তক্ষেপে সংঘর্ষ এড়াল মহম্মদপুর বিএনপির দুইপক্ষ কর্মসংস্থান সৃষ্টি ও শিল্পায়নে মাগুরাকে এগিয়ে নিতে ঢাকায় উদ্যোক্তা কর্মশালা ট্রান্সফরমার চুরির সময় বিদ্যুৎ চলে আসায় বিদ্যুৎস্পৃষ্ট চোর

মাগুরায় সুপ্রভাত বাংলাদেশের তালবীজ রোপন কর্মসূচির উদ্বোধন

মাগুরা প্রতিদিন ডটকম : বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকীতে বজ্জ্রপাত নিরোধ ও প্রাকৃতিক ভারসাম্য রক্ষায় ৫ হাজার তালবীজ ও বৃক্ষরোপনের কর্মসূচি গ্রহণ করেছে মাগুরার শরীরচর্চা সংগঠন সুপ্রভাত বাংলাদেশ।

মঙ্গলবার সকালে এ কর্মসূচির উদ্বোধন করেন মাগুরা-১ আসনের সংসদ সদস্য এডভোকেট সাইফুজ্জামান শিখর।

মাগুরা যুব উন্নয়ন অধিদপ্তরের ব্যবস্থাপনায় যুব ভবন প্রাঙ্গণে সকাল ১০ টায় উদ্বোধনকালে প্রধান অতিথি সাইফুজ্জামান শিখর বলেন, মাননীয় প্রধানমন্ত্রীর ঘোষণা অনুযায়ী মুজিববর্ষে দেশে এককোটি গাছ লাগাতে হবে। লক্ষ্য বাস্তবায়নে সরকারি-বেসরকারি সকল প্রতিষ্ঠানকে কাজ করতে হবে একযোগে।

তিনি বলেন-শুধু গাছ লাগালেই হবে না। রোপিত গাছগুলিকে বড় করতেও হবে যেন পরিবেশের ভারসাম্য রক্ষায় কাজে আসতে পারে।

উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যের জেলা যুব উন্নয়ন অধিদপ্তরের উপ-পরিচালক শাহিদুল ইসলাম, মাগুরা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শামীম খান, জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান আনিচুর রহমান খোকন, সুপ্রভাত বাংলাদেশের সভাপতি ফারুক রেজা, সাধারণ সম্পাদক খান শফি উল্লাহ প্রমুখ উপস্থিত ছিলেন।

শেয়ার করুন...




©All rights reserved Magura Protidin. 2018-2022
IT & Technical Support : BS Technology