আজ, মঙ্গলবার | ২৫শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ | রাত ৯:২০

ব্রেকিং নিউজ :
জাসদ নেতা মাগুরার সাবেক উপজেলা চেয়ারম্যান এম এ আওয়াল আর নেই প্রধানমন্ত্রীর কার্যালয়ের হস্তক্ষেপে সংঘর্ষ এড়াল মহম্মদপুর বিএনপির দুইপক্ষ কর্মসংস্থান সৃষ্টি ও শিল্পায়নে মাগুরাকে এগিয়ে নিতে ঢাকায় উদ্যোক্তা কর্মশালা ট্রান্সফরমার চুরির সময় বিদ্যুৎ চলে আসায় বিদ্যুৎস্পৃষ্ট চোর মাগুরায় বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলা-ফলমেলা উদ্বোধন মাগুরায় সার ও বীজ মনিটরিং কমিটির সভা মাগুরায় আবালপুর হাওড় এলাকায় দুই মোটরসাইকেলের সংঘর্ষ, নিহত ২ মাগুরায় জাতীয় মৎস্য পক্ষ-২০২৬ উদ্বোধন শ্রীপুরে বেগম খালেদা জিয়ার জন্মদিন উপলক্ষে বিএনপির দোয়া মাহফিল সরকারি কাজে বাধা দিলে দলের হলেও ছাড় নয়: নিতাই রায় চৌধুরী

মাগুরায় সড়কে প্রাণ গেলো অগ্রণী ব্যাংক কর্মকর্তার

মাগুরা প্রতিদিন ডটকম : সড়ক দুর্ঘটনায় অগ্রণী ব্যাংক মাগুরা শাখার ভারপ্রাপ্ত ব্যবস্থাপক নজরুল ইসলাম (৪৮) মারা গেছেন। তার গ্রামের বাড়ি ঝিনাইদহের কালিগঞ্জ উপজেলার নলডাঙ্গা গ্রামে।

মঙ্গলবার বিকাল সাড়ে পাঁচটার দিকে মাগুরা ঝিনাইদহ সড়কের ইছাখাদা আরএফএল কারখানার সামনে তিনি সড়ক দূর্ঘটনায় পড়েন।

পারিবারিক সূত্রে জানা গেছে, অগ্রণী ব্যাংক মাগুরা শাখার এজিএম নজরুল ইসলাম সম্প্রতি ঝিনাইদহ শহরে বাড়ি তৈরির কাজ করছিলেন। যে কারণে নিয়মিত মাগুরা থেকে অফিস শেষে তিনি মটরসাইকেল করে ঝিনাইদহে যাওয়া আসা করতেন।

বুধবার বিকাল সাড়ে ৫টার দিকে মাগুরা থেকে ঝিনাইদহের উদ্দেশ্যে রওনা দেয়ার পর আরএফএল কারখানার সামনে পৌঁছলে পিছন থেকে দ্রুতগতিতে অন্য একটি মোটরসাইকেল তাকে আঘাত করে। এতে গুরুতর আহত হলে তাকে মাগুরা ২৫০ শয্যা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পরে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হলে সেখানেই তার মৃত্যু হয়।

অগ্রণী ব্যাংক মাগুরা ভায়নার মোড় শাখার ব্যবস্থাপক আসাদুর রহমান জানান, ফরিদপুর নিয়ে যাওয়া হলে রাত সাড়ে ৮টার দিকে তিনি মারা যান। পরে পরিবারের সদস্যরা দাফনের উদ্দেশ্যে মরদেহ তার গ্রামের বাড়িতে নিয়ে গেছেন।

শেয়ার করুন...




©All rights reserved Magura Protidin. 2018-2022
IT & Technical Support : BS Technology