আজ, শুক্রবার | ১২ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | রাত ২:৩৫

ব্রেকিং নিউজ :
পিকআপ ভাড়া করে চুরি-চোরাই ছাগল-গরু সহ তিনজন আটক কারাগারে ড্রাগ ডিলার তন্বীর নেটওয়ার্ক বিস্তারের চেষ্টা রুখে দিলেন মাগুরা জেল সুপার অসচ্ছল বন্দীদের আইনি সহায়তা দিতে মাগুরা ডিসির নির্দেশনা মাগুরায় মেয়াদোত্তীর্ণ কীটনাশক বিক্রি, ৭৫ হাজার টাকা জরিমানা৭ দিন দোকান বন্ধ অধিক বয়সী কারাবন্দিদের জন্যে মাগুরা কারাকর্তৃপক্ষের মানবিক উদ্যোগ মাগুরায় নবাগত জেলা প্রশাসকের সাথে সাংবাদিকদের মতবিনিময় সভা মাগুরার নয়ন ও সুমন যুবদলের কেন্দ্রীয় কমিটিতে যুগ্ম সম্পাদক আবার হামলার শিকার হলেন নাসীরুদ্দিন পাটওয়ারী মাগুরা থেকে প্রত্যাহার হলেন জেলা প্রশাসক আব্দুল্লাহ আল মাহমুদ মাগুরায় ইসলামী ব্যাংক গ্রাহক ফোরামের মানববন্ধন

মাগুরায় সড়ক দূর্ঘটনায় পিকআপ চালক নিহত

মাগুরা প্রতিদিন ডটকম : মাগুরায় বৃহস্পতিবার সকালে ট্রাকের সঙ্গে পিকআপের মুখোমুখি সংঘর্ষে পিকআপ চালক বিল্লাল হোসেন (৩০) নিহত হয়েছেন। তিনি যশোর সদরের দিয়াপাড়ার আবদুর রহমান হালিম কাজীর ছেলে।

মাগুরা হাইওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ শাহ জালাল জানান, সকাল সাড়ে ৬টার দিকে যশোর থেকে থেকে ছেড়ে আসা পিকআপটি মাগুরা-যশোর সড়কের জাগলা এলাকায় পৌঁছলে বিপরীত থেকে ছুটে আসা একটি বালু বোঝাই ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই পিকআপ চালক বিল্লাল হোসেনের মৃত্যু হয়। তবে দূর্ঘটনা কবলিত পিকআপ এবং ট্রাকটি আটক করা হয়েছে।

মাগুরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জয়নাল আবেদিন জানান, ঘাতক ট্রাকটি আটক করা গেলেও চালক পালিয়ে গেছে। এ ঘটনায় সদর থানায় একটি মামলা দায়ের করা হয়েছে বলেও তিনি জানান।

শেয়ার করুন...




©All rights reserved Magura Protidin. 2018-2022
IT & Technical Support : BS Technology