আজ, সোমবার | ২রা মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ | সকাল ১০:৩২

ব্রেকিং নিউজ :
স্বাধীনতার মার্চ: অপারেশন সার্চলাইট থেকে বিজয়ের লাল-সবুজ পতাকা জনগণের কথা জানতে মাগুরায় ৯টি অভিযোগ বাক্স স্থাপন মাগুরায় শোভাযাত্রায় নিতাই রায় চৌধুরী ও মনোয়ার হোসেন খানের অভ্যর্থনা মাগুরায় ভিজিএফ কার্ড বণ্টন নিয়ে সংঘর্ষের ঘটনায় বিএনপির ১৪ জন গ্রেফতার মাগুরা পৌরসভার সাবেক প্রশাসকের বিরুদ্ধে আর্থিক কেলেঙ্কারির অভিযোগ আইজিপি হলেন মাগুরার সাবেক পুলিশ সুপার ভাষার জন্য ভালোবাসা মাগুরায় ভাষাসৈনিক হামিদুজ্জামান এহিয়া’র নামে সড়ক শালিখায় দুই কীটনাশক ব্যবসায়ীকে ১০ হাজার টাকা জরিমানা সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের দায়িত্ব পেলেন মাগুরার এমপি নিতাই রায় চৌধুরী

মাগুরায় ১১ জানুয়ারি শনিবার শিশুদের ভিটামিন-এ ক্যাপসুল খাওয়ানো হবে

মাগুরা প্রতিদিন ডটকম : জাতীয় ভিটামিন-এ প্লাস ক্যাম্পেইন উপলক্ষে ১১ জানুয়ারি শনিবার মাগুরায় ১ লাখ ৭ হাজার ১০৫ শিশুকে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো হবে।

বুধবার দুপুরে মাগুরা সিভিল সার্জন অফিস মিলনায়তনে আয়োজিত সাংবাদিক ওরিয়েন্টেশন সভায় মাগুরা সিভিল সার্জন ডাক্তার প্রদীপ কুমার সাহা এই তথ্য জানান।

একই সাথে ওইদিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন থেকে ৬ মাস বয়স পর্যন্ত শিশুদের মায়ের বুকের দুধ পান করানো এবং ঘরে তৈরি পুষ্টি সমৃদ্ধ সুষম খাবার খাওয়ানোর বিষয়ে প্রচারণা চালানো হবে বলেও তিনি জানান।

কর্মসূচি সফল করতে মাগুরায় ১টি পৌরসভাসহ ৩৬টি ইউনিয়নের ৯৪১টি কেন্দ্রে ১৩২ জন সুপারভাইজার, ১ হাজার ৮৮২জন স্বেচ্ছাসেবক ও ২৪৩ জন মাঠ কর্মী নিয়োগ করা হয়েছে।

সভায় সির্ভিল সার্জন ডাক্তার প্রদীপ কুমার সাহার সভাপতিত্বে বক্তব্য রাখেন ডাক্তার অন্তরা বিশ্বাস, স্বাস্থ্য শিক্ষা কর্মকর্তা জিল্লুর রহমান, মাগুরা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শামীম খান প্রমুখ।

কর্মশালায় জেলায় কর্মরত বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রোনিক মিডিয়ার সাংবাদিকগণ অংশ নেন।

শেয়ার করুন...




©All rights reserved Magura Protidin. 2018-2022
IT & Technical Support : BS Technology