আজ, শনিবার | ১৮ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | রাত ১:৩৫

ব্রেকিং নিউজ :
বাংলা ১২ মাসের নাম ঠিকঠাক জানেন না মোসাদ্দিক? নববর্ষে মাগুরা জেলা পুলিশের প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত শ্রীপুরে জামায়াতে ইসলামীর দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত সাবেক স্পিকার শিরীন শারমিন চৌধুরীর জামিন মঞ্জুর মাগুরায় ইয়াবাসহ ৩ মাদক ব্যবসায়ী গ্রেফতার মাগুরার রায়পুরে খাল পুনঃখনন কাজের উদ্বোধন আ.লীগ রাজনীতিতে নিষেধাজ্ঞা: আইনি ভিত্তি দিল সংসদ ক্রিকেট এবং রাজনীতি নিয়ে ফেসবুকে সাকিব আল হাসানের নতুন স্টাটাস মাগুরায় হাম-রুবেলা প্রতিরোধে টিকাদান জোরদার: উদ্বুদ্ধকরণ কর্মসূচি অনুষ্ঠিত প্রধানমন্ত্রী গঠিত পিএসএসি’র সদস্য মনোনীত হলেন ইনসেপ্টার আব্দুল মুক্তাদির

মাগুরায় ২৫ শয্যার ডায়াবেটিক হাসপাতালের উদ্বোধন

মাগুরা প্রতিদিন ডটকম : মাগুরায় বৃহস্পতিবার ২৫ শয্যা বিশিষ্ট অত্যাধুনিক ডায়াবেটিক হাসপাতালের উদ্বোধন করা হয়েছে।

সমাজসেবা মন্ত্রণালয়ের অর্থায়নে শহরের পারনান্দুয়ালি গ্রামে ৬০ শতক জমির উপর ১৪ কোটি ৩৬ লাখ ৮০ হাজার টাকা ব্যয়ে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর বাস্তবায়িত ৩ তলা ভবন বিশিষ্ট ডায়াবেটিক হাসপাতালটির উদ্বোধন করেন মাগুরা-১ আসনের সংসদ সদস্য আলহাজ্ব এড. সাইফুজ্জামান শিখর।

মাগুরা জেলা প্রশাসক ডক্টর আশরাফুল আলমের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন এলজিইডি’র নির্বাহী প্রকৌশলী শরিফুল ইসলাম, সিভিল সার্জন শহীদুল্লাহ দেওয়ান, জেলা পরিষদ প্রশাসক জেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক পঙ্কজ কুন্ডু, সমাজসেবা অধিদপ্তরের উপ-পরিচালক আশাদুল ইসলাম, মাগুরা ডায়াবেটিক হাসপাতালের প্রকল্প পরিচালক ও জেলা সমাজ সেবা অধিদপ্তরের সহকারি উপ  পরিচালক জাহিদুল আলম, জেলা আওয়ামী লীগ সভাপতি আফম আবদুল ফাত্তাহ, সাবেক সহ-সভাপতি মুন্সী রেজাউল হক, এড. সৈয়দ শরিফুল ইসলাম,  হাসপাতালের জমিদাতা সাঈদ রেজা তরুণ প্রমুখ।

শেয়ার করুন...




©All rights reserved Magura Protidin. 2018-2022
IT & Technical Support : BS Technology