আজ, বুধবার | ২রা সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | বিকাল ৫:২৪

ব্রেকিং নিউজ :
মাগুরার খর্দ কছুন্দি গ্রামে বিক্ষোভ সমাবেশ মাগুরার শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা মামলায় হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল ভিডিও চালু রেখে পুলিশ নির্যাতনের ঘটনায় সাবেক ছাত্রদল নেতা নয়ন গ্রেফতার শ্রীপুরে পল্লিবিদ্যুতের গাফিলতিতে দিনমজুরের মৃত্যু, দুই কর্মী সাময়িক বরখাস্ত মাগুরায় টিএসপি-ডিএপি সারের সংকট, চাহিদার তুলনায় বরাদ্দ কম মাগুরায় ৫ লাখ টাকার চুক্তিতে সিআইডি সেজে অপহরণের চেষ্টা -৭ জন গ্রেফতার জাসদ নেতা মাগুরার সাবেক উপজেলা চেয়ারম্যান এম এ আওয়াল আর নেই প্রধানমন্ত্রীর কার্যালয়ের হস্তক্ষেপে সংঘর্ষ এড়াল মহম্মদপুর বিএনপির দুইপক্ষ কর্মসংস্থান সৃষ্টি ও শিল্পায়নে মাগুরাকে এগিয়ে নিতে ঢাকায় উদ্যোক্তা কর্মশালা ট্রান্সফরমার চুরির সময় বিদ্যুৎ চলে আসায় বিদ্যুৎস্পৃষ্ট চোর

মাগুরায় ৩০ হকি প্রশিক্ষণার্থিকে সনদপত্র বিতরণ

মাগুরা প্রতিদিন ডটকম : মাগুরায় ক্রীড়া পরিদপ্তরের মাসব্যাপী হকি প্রশিক্ষণ শেষে বৃহস্পতিবার অংশগ্রহণকারি কিশোরিদের মধ্যে সনদ বিতরণ করা হয়েছে। জেলা মহিলা ক্রিড়া সংস্থার সভাপতি ড. মোছা: নাসরিন আকতার প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এসব সনদ বিতরণ করেন।

ক্রিড়া পরিদপ্তরের বার্ষিক ক্রীড়া কর্মসূচি ২০২০-২১ এর আওতায় মাগুরা জেলা ক্রিড়া অফিসের উদ্যোগে সদর উপজেলার ৩০ জন কিশোরিকে মাসব্যাপী হকি প্রশিক্ষণের আয়োজন করা হয়। প্রশিক্ষণ শেষে বৃহস্পতিবার বিকালে সরকারি শিশু পরিবার মাঠে প্রশিক্ষিত ওইসব কিশোরীদের মধ্যে সনদ বিতরণ করেন প্রধান অতিথি।

সনদ বিতরণকালে মাগুরার অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) জুলিয়া সুকায়না, সহকারী কমিশনার নাজনিন আক্তার, জেলা ক্রিড়া অফিসার অনামিকা দাস ও বাংলাদেশ হকি ফেডারেশনের কোচ হাসান রনি উপস্থিত ছিলেন।

শেয়ার করুন...




©All rights reserved Magura Protidin. 2018-2022
IT & Technical Support : BS Technology