আজ, বৃহস্পতিবার | ১১ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | সকাল ১০:৫২

ব্রেকিং নিউজ :
অসচ্ছল বন্দীদের আইনি সহায়তা দিতে মাগুরা ডিসির নির্দেশনা মাগুরায় মেয়াদোত্তীর্ণ কীটনাশক বিক্রি, ৭৫ হাজার টাকা জরিমানা৭ দিন দোকান বন্ধ অধিক বয়সী কারাবন্দিদের জন্যে মাগুরা কারাকর্তৃপক্ষের মানবিক উদ্যোগ মাগুরায় নবাগত জেলা প্রশাসকের সাথে সাংবাদিকদের মতবিনিময় সভা মাগুরার নয়ন ও সুমন যুবদলের কেন্দ্রীয় কমিটিতে যুগ্ম সম্পাদক আবার হামলার শিকার হলেন নাসীরুদ্দিন পাটওয়ারী মাগুরা থেকে প্রত্যাহার হলেন জেলা প্রশাসক আব্দুল্লাহ আল মাহমুদ মাগুরায় ইসলামী ব্যাংক গ্রাহক ফোরামের মানববন্ধন মিরপুরে বাসা থেকে বৃদ্ধার পচাগলা মরদেহ উদ্ধার, মৃত্যু নিয়ে রহস্য মাগুরায় নতুন জেলা প্রশাসক হিসেবে যোগ দিচ্ছেন মোতাকাব্বীর আহমেদ

মাগুরায় ৩ দফা বাস্তবায়নের দাবীতে বিচার বিভাগীয় কর্মচারীদের বিক্ষোভ মিছিল ও স্মারকলিপি পেশ

মাগুরা প্রতিদিন ডটকম : বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস বেতন স্কেলের আলোকে বেতন ভাতা প্রদান, যুগোপযোগী পদ সৃজন ও পদোন্নতির সুযোগ রেখে অভিন্ন নিয়োগবিধি প্রণয়ণের দাবিতে মাগুরায় বিচার বিভাগীয় কর্মচারিরা শহরে বিক্ষোভ মিছিল ও জেলা প্রশাসকের কার্যালয়ে স্মারকলিপি দিয়েছে।

বুধবার সকাল ১০ টায় তারা মাগুরা জেলা জজ আদালত প্রাঙ্গণ থেকে মিছিল নিয়ে শহর প্রদক্ষিণ করে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে সমাবেশ করে। এ সময় বাংলাদেশ বিচার বিভাগীয় কর্মচারী এসোসিয়েশনের মাগুরা জেলা শাখা সভাপতি বিকাশ কুমার ধর ও সাধারণ সম্পাদক রেজাউর রহমান রোজসহ অন্যান্যরা বক্তব্য রাখেন।

পরে মাগুরার অতিরিক্ত জেলা প্রশাসক আফাজ উদ্দিনের কাছে স্মারকলিপি প্রদান করা হয়। স্মারকলিপিতে তারা জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবর ৩ দফা বাস্তবায়নের দাবি জানান।

শেয়ার করুন...




©All rights reserved Magura Protidin. 2018-2022
IT & Technical Support : BS Technology