আজ, রবিবার | ১৯শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ | সকাল ৭:২২

ব্রেকিং নিউজ :
চাঁদপুরে ট্রান্সফরমার খোলার সময় বিদ্যুৎস্পৃষ্টে প্রাণ গেল ব্যক্তির মাগুরায় অনলাইন জুয়া চক্রের মাস্টার এজেন্টসহ দুই জন গ্রেফতার জাতীয় পর্যায়ে  মাগুরার হুমাইরা সারাদেশে প্রথম শরীয়তপুরের বুকে এক টুকরো ইতিহাস: ছায়াঘেরা ‘ছয়গাঁও সিকদার বাড়ি’র খোঁজে শালিখায় ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর মাঝে শিক্ষাবৃত্তি, বাইসাইকেল ও সেলাই মেশিন বিতরণ শ্রীপুরে বিশ্ব জনসংখ্যা দিবসে সম্মাননা পেলেন শ্রেষ্ঠরা সরকারি কর্মকর্তাকে হুমকি দেওয়ায় শালিখা যুবদল নেতা নয়ন মুন্সী বহিস্কার জাদুশিল্প পেল রাষ্ট্রীয় স্বীকৃতি, সংস্কৃতি মন্ত্রণালয়ের অন্তর্ভুক্তির ঘোষণা যুগ্ম সচিব পদে পদোন্নতি পেলেন মাগুরা জেলা প্রশাসক মোতাকাব্বীর আহমেদ এইচএসসিতে মাগুরায় ২৫০ শিক্ষার্থী অনুপস্থিত

মাগুরায় ৫ দিন ব্যাপী আবাসিক ফুটবল প্রশিক্ষণের উদ্বোধন

মাগুরা প্রতিদিন ডটকম : মাগুরায় বীর মুক্তিযোদ্ধা আছাদুজ্জামান স্টেডিয়ামে বুধবার থেকে শুরু হয়েছে ৫ দিন ব্যাপী আবাসিক অনুর্ধ্ব-১৫ ফুটবল প্রশিক্ষণ। চলবে ১৩ ফেব্রæয়ারি পর্যন্ত।

জাতীয় ক্রীড়া পরিদপ্তরের বার্ষিক ক্রীড়া কর্মসূচি ২০২১-২২ এর আওতায় জেলা ক্রীড়া অফিসের আয়োজনে ৫দিন ব্যাপী এ প্রশিক্ষণের উদ্বোধন করেন মাগুরার অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো: কামরুজ্জামান।

উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মকবুল হোসেন ও জেলা ক্রীড়া অফিসার অনামিকা দাস।

মাগুরা জেলা ফুটবল এসোসিয়েশনের সাধারণ সম্পাদক ফুটবল কোচ ইউনুস আলী এ প্রশিক্ষণে জেলার ৪ উপজেলার মোট ২৪ জন খেলোয়াড় অংশ নিচ্ছেন।

জেলা ক্রীড়া অফিসার অনামিকা দাস জানান, জেলার খেলার মানোন্নয়নে আমরা কাজ করে যাচ্ছি। ভালো ফুটবলার তৈরির লক্ষ্যে ৫ দিন ব্যাপী আবাসিক ফুটবল ক্যাম্প শুরু হলো। আশাকরি এখান থেকেই ভালো মানের খেলোয়াড় তৈরি হবে।

শেয়ার করুন...




©All rights reserved Magura Protidin. 2018-2022
IT & Technical Support : BS Technology