আজ, রবিবার | ১৯শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ | রাত ৩:২১

ব্রেকিং নিউজ :
চাঁদপুরে ট্রান্সফরমার খোলার সময় বিদ্যুৎস্পৃষ্টে প্রাণ গেল ব্যক্তির মাগুরায় অনলাইন জুয়া চক্রের মাস্টার এজেন্টসহ দুই জন গ্রেফতার জাতীয় পর্যায়ে  মাগুরার হুমাইরা সারাদেশে প্রথম শরীয়তপুরের বুকে এক টুকরো ইতিহাস: ছায়াঘেরা ‘ছয়গাঁও সিকদার বাড়ি’র খোঁজে শালিখায় ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর মাঝে শিক্ষাবৃত্তি, বাইসাইকেল ও সেলাই মেশিন বিতরণ শ্রীপুরে বিশ্ব জনসংখ্যা দিবসে সম্মাননা পেলেন শ্রেষ্ঠরা সরকারি কর্মকর্তাকে হুমকি দেওয়ায় শালিখা যুবদল নেতা নয়ন মুন্সী বহিস্কার জাদুশিল্প পেল রাষ্ট্রীয় স্বীকৃতি, সংস্কৃতি মন্ত্রণালয়ের অন্তর্ভুক্তির ঘোষণা যুগ্ম সচিব পদে পদোন্নতি পেলেন মাগুরা জেলা প্রশাসক মোতাকাব্বীর আহমেদ এইচএসসিতে মাগুরায় ২৫০ শিক্ষার্থী অনুপস্থিত

মাগুরায় ৭টি জেলার একাডেমি নিয়ে শুরু হয়েছে শেখ রাসেল অনুর্ধ্ব-১৫ ফুটবল টুর্ণামেন্ট

মাগুরা প্রতিদিন ডটকম : মাগুরা মুক্তিযোদ্ধা আছাদুজ্জামান স্টেডিয়ামে শুক্রবার থেকে শুরু হয়েছে শেখ রাসেল অনুর্ধ্ব-১৫ ফুটবল টুর্ণামেন্ট।

বিকালে উদ্বোধনী খেলায় মাগুরা আছাদুজ্জামান ফুটবল একাডেমি ঝিনাইদহ ফুটবল একাডেমিকে ৫-০ গোলে পরাজিত করে।

দেশের ৭টি জেলার ৮টি ফুটবল দল নিয়ে শুরু হওয়া এই টুর্ণামেন্টের উদ্বোধন করেন মাগুরা জেলা প্রশাসক মো: আলী আকবর।

মাগুরা আছাদুজ্জামান স্পোর্টস একাডেমির আয়োজনে টুর্ণামেন্টের উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে মাগুরা পুলিশ সুপার খান মুহাম্মদ রেজোয়ান, পৌর মেয়র খুরশিদ হায়দার টুটুল, সদর উপজেলা চেয়ারম্যান আবু নাসির বাবলু, রূপালি ব্যাংক গ্রুপের এমডি মহসিন বিশ্বাস, মক্কা পেপার এন্ড বোর্ড মিলস্ লিমিটেডের এমডি মো: আরিফুল হক ও জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মকবুল হোসেন উপস্থিত ছিলেন।

রূপালি গ্রুপের পৃষ্টপোষকতায় শুরু হওয়া এ টুর্ণামেন্টের অন্যান্য দলগুলো হচ্ছে খুলনা বিকেএসপি, কুষ্টিয়া ফুটবল একাডেমি, নড়াইল ফুটবল একাডেমি, গোপালগঞ্জ ফুটবল একাডেমি, যশোর শামছুল হুদা ফুটবল একাডেমি এবং আলহাজ নুর ইসলাম একাডেমি বেনাপোল।

শেয়ার করুন...




©All rights reserved Magura Protidin. 2018-2022
IT & Technical Support : BS Technology