আজ, বুধবার | ৩রা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | রাত ১০:২৬

ব্রেকিং নিউজ :
আবার হামলার শিকার হলেন নাসীরুদ্দিন পাটওয়ারী মাগুরা থেকে প্রত্যাহার হলেন জেলা প্রশাসক আব্দুল্লাহ আল মাহমুদ মাগুরায় ইসলামী ব্যাংক গ্রাহক ফোরামের মানববন্ধন মিরপুরে বাসা থেকে বৃদ্ধার পচাগলা মরদেহ উদ্ধার, মৃত্যু নিয়ে রহস্য মাগুরায় নতুন জেলা প্রশাসক হিসেবে যোগ দিচ্ছেন মোতাকাব্বীর আহমেদ আবার বাড়লো জ্বালানি তেলের দাম মাগুরায় চোরাই ৫টি মোটরসাইকেলসহ চোর সিণ্ডিকেটের এক সদস্য গ্রেফতার দুই মহাদেশ সফরের উদ্দেশ্যে দেশ ছাড়লেন এমপি মনোয়ার খান এআই ট্রাফিক ব্যবস্থা ঘিরে নতুন প্রতারণা-বিআরটিএ-এর সতর্কবার্তা স্বর্ণজয়ী ইয়াসমিনকে শ্রীপুরে সংবর্ধনা, বালিকা ফুটবল দলও পেল পুরস্কার

মাগুরায় ৭ দিন ব্যাপী রেফারী প্রশিক্ষণ কোর্স শুরু

মাগুরা প্রতিদিন ডটকম : মাগুরায় বীর মুক্তিযোদ্ধা আছাদুজ্জামান স্টেডিয়ামে বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সার্বিক ব্যবস্থাপনায় শুরু হয়েছে ৭ দিন ব্যাপী রেফারী প্রশিক্ষণ ও রিপ্রেসার্স কোর্স।

মাগুরা-১ আসনের সংসদ সদস্য এডভোকেট সাইফুজ্জামান শিখর মঙ্গলবার সকালে এ প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন করেন।

মাগুরা পুলিশ সুপার মোহাম্মদ জহিরুল ইসলামের সভাপতিত্বে এ প্রশিক্ষণ কোর্সের উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান আবু নাসির বাবলু, জেলা ক্রিড়া সংস্থার সাধারণ সম্পাদক হাজী মকবুল হোসেন, মাগুরা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শামীম খান, সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি বাবুল ফকির, মাগুরা ফুটবল এসোসিয়েশনের সভাপতি জিল্লুর রহমান লাজুক, ফিফা অনুমোদিত রেফারী প্রশিক্ষক এহসানুল হক ও নাজমুল হাসান।

মাগুরা জেলা ফুটবল এসোসিয়েশনের আয়োজনে এবং জেলা ক্রিড়া সংস্থার সহযোগিতায় এ প্রশিক্ষণ কোর্সে দেশের বিভিন্ন জেলা থেকে আগিত ৭০ জন নতুন পুরুষ ও প্রমীলা রেফারী অংশ নিচ্ছেন।

শেয়ার করুন...




©All rights reserved Magura Protidin. 2018-2022
IT & Technical Support : BS Technology