আজ, বুধবার | ২রা সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | বিকাল ৫:২৫

ব্রেকিং নিউজ :
মাগুরার খর্দ কছুন্দি গ্রামে বিক্ষোভ সমাবেশ মাগুরার শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা মামলায় হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল ভিডিও চালু রেখে পুলিশ নির্যাতনের ঘটনায় সাবেক ছাত্রদল নেতা নয়ন গ্রেফতার শ্রীপুরে পল্লিবিদ্যুতের গাফিলতিতে দিনমজুরের মৃত্যু, দুই কর্মী সাময়িক বরখাস্ত মাগুরায় টিএসপি-ডিএপি সারের সংকট, চাহিদার তুলনায় বরাদ্দ কম মাগুরায় ৫ লাখ টাকার চুক্তিতে সিআইডি সেজে অপহরণের চেষ্টা -৭ জন গ্রেফতার জাসদ নেতা মাগুরার সাবেক উপজেলা চেয়ারম্যান এম এ আওয়াল আর নেই প্রধানমন্ত্রীর কার্যালয়ের হস্তক্ষেপে সংঘর্ষ এড়াল মহম্মদপুর বিএনপির দুইপক্ষ কর্মসংস্থান সৃষ্টি ও শিল্পায়নে মাগুরাকে এগিয়ে নিতে ঢাকায় উদ্যোক্তা কর্মশালা ট্রান্সফরমার চুরির সময় বিদ্যুৎ চলে আসায় বিদ্যুৎস্পৃষ্ট চোর

মাগুরায় এমপিএল ক্রিকেটে জয় পেয়েছে স্কাইহার্ট

মাগুরা প্রতিদিন ডটকম : শেখ রাসেল মাগুরা প্রিমিয়ার লীগ টি-২০ ক্রিকেট টুর্ণামেন্টের দ্বিতীয় দিনের খেলায় জয় পেয়েছে স্কাইহার্ট ক্রিকেট ক্লাব। তারা ১০৪ রানে বাবুল স্মৃতি ক্রিকেট ক্লাবকে হারিয়ে জয় পেয়েছে।

শনিবার সকালে টস জিতে বাবুল স্মৃতি ক্রিকেট ক্লাব ফিল্ডিং করে। প্রথমে স্কাইহার্ট ক্রিকেট ক্লাব ব্যাট করে ৭ উইকেটে ২০ ওভারে ১৬৮ রান সংগ্রহ করে। তাদের পক্ষে অভিজিত বৈদ্য ৪১ বলে সর্বোচ্চ ৫৪ রান সংগ্রহ করে।

জবাবে ব্যাট করতে নেমে বাবুল স্মৃতি ক্রিকেট ক্লাব সবকটি উইকেট হারিয়ে ১৮ ওভার ৪ বলে ৬৮ রান সংগ্রহ করে। বাবুল স্মৃতি ক্রিকেট ক্লাবের পক্ষে সাগর ২০ বলে সর্বোচ্চ ১৭ রান সংগ্রহ করে।

এর আগে উদ্বোধনি দিনে আছাদুজ্জামান ক্রিকেট একাডেমি ১২ রানে পরাজিত করে ভায়না ক্রিকেট একাডেমি। রবিবার ভায়না ক্রিকেট একাডেমি এবং স্কাইহার্ট ক্রিকেট ক্লাব মুখোমুখি হবে। টূর্ণামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হবে ২৭ ফেব্রুয়ারি শনিবার।

শেয়ার করুন...




©All rights reserved Magura Protidin. 2018-2022
IT & Technical Support : BS Technology