আজ, বুধবার | ৩রা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | রাত ৮:০৫

ব্রেকিং নিউজ :
আবার হামলার শিকার হলেন নাসীরুদ্দিন পাটওয়ারী মাগুরা থেকে প্রত্যাহার হলেন জেলা প্রশাসক আব্দুল্লাহ আল মাহমুদ মাগুরায় ইসলামী ব্যাংক গ্রাহক ফোরামের মানববন্ধন মিরপুরে বাসা থেকে বৃদ্ধার পচাগলা মরদেহ উদ্ধার, মৃত্যু নিয়ে রহস্য মাগুরায় নতুন জেলা প্রশাসক হিসেবে যোগ দিচ্ছেন মোতাকাব্বীর আহমেদ আবার বাড়লো জ্বালানি তেলের দাম মাগুরায় চোরাই ৫টি মোটরসাইকেলসহ চোর সিণ্ডিকেটের এক সদস্য গ্রেফতার দুই মহাদেশ সফরের উদ্দেশ্যে দেশ ছাড়লেন এমপি মনোয়ার খান এআই ট্রাফিক ব্যবস্থা ঘিরে নতুন প্রতারণা-বিআরটিএ-এর সতর্কবার্তা স্বর্ণজয়ী ইয়াসমিনকে শ্রীপুরে সংবর্ধনা, বালিকা ফুটবল দলও পেল পুরস্কার

মাগুরা-ঝিনাইদহ সড়কে ট্রাকের ধাক্কায় ২ জনের মৃত্যু

মাগুরা প্রতিদিন : মাগুরা-ঝিনাইদহ সড়কের হাটগোপালপুর বাজারে সবজি বোঝাই ট্রাকের ধাক্কায় ভ্যান আরোহী দুই ব্যক্তির মৃত্যু হয়েছে।

তাদের মরদেহ মাগুরা ২৫০ শয্যা হাসপাতালের মর্গে রাখা হয়েছে।

দূর্ঘটনায় নিহতরা হচ্ছে, ঝিনাইদহের কালিগঞ্জ উপজেলার হাট গোপালপুর গ্রামের আফসার উদ্দিনের ছেলে নাজমুল (৩৫) এবং একই উপজেলার ফুরসন্দি গ্রামের আবদুল শেখের ছেলে নিপুল (২৮)।

নিহতদের স্বজনরা জানায়, মঙ্গলবার সন্ধ্যা ৬ টার দিকে তারা একটি ভ্যানযোগে হাটগোপালপুর বাজার থেকে স্থানীয় তেল পাম্পে যাচ্ছিলেন। এ সময় মাগুরামুখী সবজি বোঝাই ট্রাকটি ভ্যান রিক্সাটিকে ধাক্কা দিলে ভ্যান আরোহী নাজমুল এবং ভ্যান চালক নিপুল গুরুতর আহত হয়।

ঘটনার পর স্থানীয়রা তাদের উদ্ধার করে মাগুরা ২৫০ শয্যা হাসপাতালে পৌঁছনোর আগেই তাদের মৃত্যু হয়েছে বলে হাসপাতাল সূত্রে জানা গেছে।

মাগুরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মর্তা মেহেদী রাসেল বলেন, মরদেহ দুটি মাগুরা হাসপাতালে সংরক্ষিত আছে। তবে দূর্ঘটনাটি ঝিনাইদহের মধ্যে সংঘটিত হওয়ায় ওই থানায় খবর জানানো হয়েছে।

শেয়ার করুন...




©All rights reserved Magura Protidin. 2018-2022
IT & Technical Support : BS Technology