আজ, বৃহস্পতিবার | ২৭শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ | রাত ৪:০১

ব্রেকিং নিউজ :
মাগুরায় টিএসপি-ডিএপি সারের সংকট, চাহিদার তুলনায় বরাদ্দ কম মাগুরায় ৫ লাখ টাকার চুক্তিতে সিআইডি সেজে অপহরণের চেষ্টা -৭ জন গ্রেফতার জাসদ নেতা মাগুরার সাবেক উপজেলা চেয়ারম্যান এম এ আওয়াল আর নেই প্রধানমন্ত্রীর কার্যালয়ের হস্তক্ষেপে সংঘর্ষ এড়াল মহম্মদপুর বিএনপির দুইপক্ষ কর্মসংস্থান সৃষ্টি ও শিল্পায়নে মাগুরাকে এগিয়ে নিতে ঢাকায় উদ্যোক্তা কর্মশালা ট্রান্সফরমার চুরির সময় বিদ্যুৎ চলে আসায় বিদ্যুৎস্পৃষ্ট চোর মাগুরায় বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলা-ফলমেলা উদ্বোধন মাগুরায় সার ও বীজ মনিটরিং কমিটির সভা মাগুরায় আবালপুর হাওড় এলাকায় দুই মোটরসাইকেলের সংঘর্ষ, নিহত ২ মাগুরায় জাতীয় মৎস্য পক্ষ-২০২৬ উদ্বোধন

মাগুরা পৌর পরিষদ থেকে জেলা প্রশাসক ডক্টর আশরাফুল আলমের বিদায় সংবর্ধনা

মাগুরা প্রতিদিন ডটকম : মাগুরা পৌর পরিষদের পক্ষ থেকে মাগুরা জেলা প্রশাসক ডক্টর আশরাফুল আলমের বদলীজনিত বিদায় সংবর্ধনা জানানো হয়েছে।

সোমবার দুপুরে মাগুরা পৌরসভার সম্মেলন কক্ষে পৌর মেয়র খুরশীদ হায়দার টুটুলের সভাপতিত্বে অনুষ্ঠিত সংবর্ধনা অনুষ্ঠানে মাগুরা জেলা প্রশাসক ডক্টর আশরাফুল আলম, জেলা প্রশাসক পত্নী জেলা লেডিস ক্লাবের সভানেত্রী ড. মোছাঃ নাসরিন আখতার, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা তারিফ উল আলম, আনসার ও ভিডিপি’র জেলা কমাণ্ড্যাণ্ট শুভ্র চৌধুরী, মাগুরা পৌরসভার সাবেক দুই মেয়র আবদুল গফুর, ইকবাল আকতার খান কাফুর, সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান রেজাউল ইসলাম, পৌরসভার সকল কাউন্সিলরসহ জেলা সদরের বিভিন্ন দপ্তরের সরকারি বেসরকারি কর্মকর্তার উপস্থিত ছিলেন।

মাগুরা পৌরসভার প্যানেল মেয়র মকবুল হোসেন মাকুলের সঞ্চালনায় বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে অতিথিদের পাশাপাশি বক্তব্য রাখেন মাগুরা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শামীম খান, বাংলাদেশ মহিলা পরিষদের নেত্রী লিপিকা দত্ত, মাগুরা জেলা মহিলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এডভোকেট শাহীনা আকতার ডেইলী।

বক্তারা মাগুরায় কর্মকালিন সময়ে বিদায়ী জেলা প্রশাসক ডক্টর আশরাফুল আলমের ইতিবাচক কাজের নানাদিক তুলে ধরে বক্তব্য রাখেন। এ সময় মাগুরা পৌর পরিষদের পক্ষে জেলা প্রশাসকের উদ্দেশ্যে মানপত্র পাঠ করেন পৌরসভার নির্বাহি কর্মকর্তা রেজাউল ইসলাম।

শেয়ার করুন...




©All rights reserved Magura Protidin. 2018-2022
IT & Technical Support : BS Technology