আজ, মঙ্গলবার | ২রা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | রাত ১২:১১

ব্রেকিং নিউজ :
আবার বাড়লো জ্বালানি তেলের দাম মাগুরায় চোরাই ৫টি মোটরসাইকেলসহ চোর সিণ্ডিকেটের এক সদস্য গ্রেফতার দুই মহাদেশ সফরের উদ্দেশ্যে দেশ ছাড়লেন এমপি মনোয়ার খান এআই ট্রাফিক ব্যবস্থা ঘিরে নতুন প্রতারণা-বিআরটিএ-এর সতর্কবার্তা স্বর্ণজয়ী ইয়াসমিনকে শ্রীপুরে সংবর্ধনা, বালিকা ফুটবল দলও পেল পুরস্কার জঙ্গল সলিমপুরে র‍্যাব -পুলিশের ক্যাম্প বুলডোজারে গুঁড়িয়ে দিয়েছে ইয়াসিন বাহিনী তেলবোঝাই ট্রাক ছিনতাই, চালককে হত্যা—এক সপ্তাহ পর উন্মোচিত চাঞ্চল্যকর রহস্য মাত্র ১শ ২০ টাকায় পুলিশের চাকরি সংসদ ভবন থেকে উধাও ১৩৪৩ কপার বার, তদন্তে অনিয়মের অভিযোগ ঝিনাইদহ ছাত্রদল নেতার মামলায় এনসিপির কেন্দ্রীয় নেতা তারেক গ্রেফতার

মাগুরা মেডিকেল কলেজ বন্ধের চক্রান্তের প্রতিবাদে সড়ক অবরোধ করে বিক্ষোভ

মাগুরা প্রতিদিন : মাগুরা মেডিকেল কলেজ বন্ধের সিদ্ধান্তকে গভীর ষড়যন্ত্র বলে দাবির পাশাপাশি এই পরিকল্পনার বিরুদ্ধে মহাসড়ক অবরোধ করে মঙ্গলবার বিক্ষোভ সমাবেশ ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

প্রতিষ্ঠার ৬ বছর পরও মাগুরা মেডিকেল কলেজের স্থায়ী ক্যাম্পাস এবং প্রয়োজনীয় অবকাঠামো গড়ে তোলা হয়নি। উপরোন্ত মাগুরা থেকে মেডিকেল কলেজটিকে সরিয়ে নেওয়ার সরকারি সিদ্ধান্তের প্রতিবাদে মাগুরা মেডিকেল কলেজের শিক্ষার্থীসহ জেলার বিভিন্ন শ্রেণি পেশার মানুষ দুপুরে ঢাকা-খুলনা মহাসড়ক অবরোধ করে মানববন্ধন সমাবেশ করে।

মাগুরা মেডিকেল কলেজের সামনে অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য রাখেন মাগুরা জেলা বিএনপি যুগ্ম আহ্বায়ক আকতার হোসেন, আমিনুর রহমান খান পিকুল, জেলা জামায়াতের আমির এমবি বাকের, মাগুরা ২৫০ শয্যা বিশিষ্ট হাসপাতালের সাবেক তত্ত¡াবধায়ক ডাক্তার সুশান্ত কুমার বিশ্বাস, মাগুরা জিয়া পরিষদের সভাপতি ডাক্তার আলিমুজ্জামান, জেলা জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল আহ্বায়ক গোলাম জাহিদ, সদস্য সচিব আবদুর রহিম সহ আরো অনেকে।

বক্তারা মাগুরা থেকে মেডিকেল কলেজ সরিয়ে নেওয়ার পরিকল্পনাকে গভীর ষড়যন্ত্র বলে দাবি করে সরকারের স্বাস্থ্য উপদেষ্টাকে এই সিদ্ধান্ত থেকে সরে আসার আহ্বান জানিয়ে বক্তব্য দেন। অন্যথায় কঠোর আন্দোলনের হুসিয়ারিও দিয়েছেন তারা।

শেয়ার করুন...




©All rights reserved Magura Protidin. 2018-2022
IT & Technical Support : BS Technology