আজ, রবিবার | ১৯শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ | রাত ৩:৪৯

ব্রেকিং নিউজ :
চাঁদপুরে ট্রান্সফরমার খোলার সময় বিদ্যুৎস্পৃষ্টে প্রাণ গেল ব্যক্তির মাগুরায় অনলাইন জুয়া চক্রের মাস্টার এজেন্টসহ দুই জন গ্রেফতার জাতীয় পর্যায়ে  মাগুরার হুমাইরা সারাদেশে প্রথম শরীয়তপুরের বুকে এক টুকরো ইতিহাস: ছায়াঘেরা ‘ছয়গাঁও সিকদার বাড়ি’র খোঁজে শালিখায় ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর মাঝে শিক্ষাবৃত্তি, বাইসাইকেল ও সেলাই মেশিন বিতরণ শ্রীপুরে বিশ্ব জনসংখ্যা দিবসে সম্মাননা পেলেন শ্রেষ্ঠরা সরকারি কর্মকর্তাকে হুমকি দেওয়ায় শালিখা যুবদল নেতা নয়ন মুন্সী বহিস্কার জাদুশিল্প পেল রাষ্ট্রীয় স্বীকৃতি, সংস্কৃতি মন্ত্রণালয়ের অন্তর্ভুক্তির ঘোষণা যুগ্ম সচিব পদে পদোন্নতি পেলেন মাগুরা জেলা প্রশাসক মোতাকাব্বীর আহমেদ এইচএসসিতে মাগুরায় ২৫০ শিক্ষার্থী অনুপস্থিত

মাগুরা মেডিকেল কলেজ শিক্ষার্থিদের ক্লাসরুম তৈরি করে দিলেন এমপি সাইফুজ্জামান শিখর

মাগুরা প্রতিদিন ডটকম : মাগুরা মেডিকেল কলেজের শিক্ষার্থিদের জন্য নিজস্ব অর্থায়নে শ্রেণীকক্ষ তৈরি করে দিলেন মাগুরা-১ ‍আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট সাইফুজ্জামান শিখর।

বুধবার আনুষ্ঠানিকভাবে নবনির্মিত শ্রেণীকক্ষের দ্বার উন্মোচন করা হয়।

গত শিক্ষাবছর থেকে মাগুরা মেডিকেল কলেজের যাত্রা শুরু হলেও এখন পর্যন্ত এর নিজস্ব অবকাঠামো তৈরি হয়নি। বিধায় সেখানকার মেডিকেল শিক্ষার্থিদের পাঠদান চলছে মাগুরা ২৫০ শয্যা হাসপাতালের দ্বিতীয় তলায়।

এ অবস্থায় স্থায়ী অবকাঠামো গড়ে ওঠার আগে শিক্ষাদানের সুবিধার্থে সংসদ সদস্য অ্যাডভোকেট সাইফুজ্জামান শিখর নিজস্ব তহবিল থেকে শ্রেণীকক্ষ নির্মাণের জন্যে ৫০ লক্ষ টাকার অনুদান দেন। সেই অর্থে হাসপাতালের গাইনি ওয়ার্ডের দ্বিতীয় তলায় নির্মাণ করা হয়েছে নতুন শ্রেণী কক্ষ।

বুধবার সকালে সংসদ সদস্য সাইফুজ্জামান শিখর কলেজের অধ্যক্ষ রতন কুমার সাহার হাতে নতুন ক্লাসরুমের চাবি তুলে দেন।

এ সময় মাগুরা সদর হাসপাতালের সিভিল সার্জন প্রদীপ কুমার সাহা, সাবেক তত্ত্বাবধায়ক সুশান্ত কুমার সাহা, সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার বিকাশ কুমার বিশ্বাস, জেলা আওয়ামীলীগ সহ-সভাপতি মুন্সী রেজাউল ইসলাম, মাগুরা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শামীম খান, সদর থানার ভারপ্রাপ্ত কর্মকতা সাইফুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন।

শেয়ার করুন...




©All rights reserved Magura Protidin. 2018-2022
IT & Technical Support : BS Technology